somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!! সাবাস বাংলাদেশ !!

১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ।সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৭৪ রান তুলেছিলেন সাকিব আল হাসানরা।কিন্তু বাংলাদেশের বোলারদের তোপের মুখে এ রানও অতিক্রম করতে পারেনি নিউজিল্যান্ড, গুটিয়ে গেছে ১৭১ রানে।৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ,আর কিউইরা পেয়েছে হোয়াইটওয়াশের লজ্জা!এই জয়ের ফলে বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারালো নিউজিল্যান্ডকে।সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠ গেলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে ।

এর আগে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের প্রত্যয় দিয়ে মাঠে নামা বাংলাদেশের প্রথম ধাপটা প্রত্যাশামতো হয়নি। মিরপুরে সিরিজের শেষ এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৪.২ ওভারে মাত্র ১৭৪ রানে অলআউট হয় সাকিব আল হাসানের দল।ব্যাটিং বিপর্যয়ের শুরুটা হয়েছিল শাহরিয়ার নাফিসকে (১১) দিয়ে।দলীয় মাত্র ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি। মাহমুদউল্লাহ ১৯ ও জুনায়েদ সিদ্দিকী করেন ১০ রান। রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম ও রুবেল হোসেন কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলার চেষ্টা করেছেন ইমরুল কায়েস, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।উদ্বোধনী ব্যাটসম্যান কায়েস করেন ৩৪ রান।দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক সাকিব।আর মুশফিকুর রহিমের সংগ্রহ ২৯।নিউজিল্যান্ডের হয়ে মিলস ও ভেট্টোরি তিনটি করে উইকেট শিকার করেন।গ্র্যান্ট ইলিয়ট ও অ্যান্ডি ম্যাককে নিয়েছেন দু'টি করে উইকেট।

জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের আক্রমণে পথ হারায় নিউজিল্যান্ড। রুবেল হোসেনের মারাত্মক বোলিংয়ে মাত্র ২০ রানে ৫ উইকেট হারায় কিউইরা। ৫ ওভারের প্রথম স্পেলে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন রুবেল। কিউই ওপেনার ব্র্যান্ডন ম্যাককুলাম (৪) ও জেসি রাইডারকে (৪) প্যাভিলিয়নে পাঠানোর পর শূন্য রানে ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনকে। ওয়াটলিংকে (১) রান আউট করার পর রস টেইলরকে (৩) তুলে নেন রাজ্জাক।
জুনায়েদের হাতে ১২ রানে জীবন পেয়ে ভেট্টরি ইলিয়টকে নিয়ে গড়ে তোলেন ৮৬ রানের দারুণ এক জুটি। বাংলাদেশকে ভয় পাইয়ে দেয়া এ জুটি ভাঙেন সাকিব। ১০৬ রানে সাকিবের বলে শফিউলের দারুণ ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন ভেট্টরি (৪৩)। ১১৯ রানে আবার আঘাত হানেন সাকিব এবার ফিরে যান নাথান ম্যাককুলাম (৪)। এই উইকেটটি নিয়ে মোহাম্মদ রফিককে টপকে গেলেন সাকিব।৪৯ রানে রিয়াদের হাতে সাকিবের বলে একবার জীবন পেলেও শুভর বলে রুবেলের হাতে আর নিস্তার পাননি ইলিয়ট (৫৯)। দলীয় ১৪৫ রানে তিনি ফিরে গেলে ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। পরের ওভারেই শূন্য রানে ম্যাককেকে ফিরিয়ে দিয়ে কিউইদের ম্যাচ থেকে ছিটকে দেন রাজ্জাক। শেষ ব্যাটসম্যাস হামিশ বেনেটকে নিয়ে কাইল মিলস শেষ চেষ্টা চালালেও তাতে কাজ হয়নি। ম্যাচে টানটান উত্তেজনা নিয়ে এলেও রুবেলের করা শেষ ওভারে প্রয়োজনীয় ৮ রান নেয়া সম্ভব হয়নি। প্রথম বলে চার মেরে স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন তিনি। দ্বিতীয় বলে শূন্য এবং পরের বলেই বোল্ড। বাংলাদেশের জয় এলো ৩ রানে। ২৫ রানে ৪ উইকেট নেয়া রুবেলের হাত ধরেই এলো দারুণ এক জয়। অসাধারণ বোলিংয়ের সুবাদে ম্যান অব দ্যা সিরিজ বিবেচিত হন রুবেল।অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন সাকিব আল হাসান।

সাবাস বাংলাদেশ ক্রিকেট দল!তোমারা আমাদের গর্ব.....শুভকামনা তোমাদের জন্য।অভিনন্দন!!হৃদয় থেকে ভালোবাসা তোমাদের।অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সদস্যকে,অভিনন্দন প্রতি ক্রিকেটপ্রেমীকে।অভিনন্দন প্রিয় বাংলাদেশ ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×