কিডি এখন খুব চালাকঃ বড়দের চকলেট খেতে হয় না তো, ভাত খাও
-----------------------------------------------------------------------
আজ বিকেলে কিডিকে এক আপু চকলেট কিনে দিলো।
আমি চকলেট নিয়ে ওর হাতে দিয়ে বললামঃ
ওই আপু বলছে দু'জন মিলে ভাগ করে খাবার জন্য।
ও চকলেটটি হাতে নিয়েই ওর আম্মুকে ডাকতে শুরু করলোঃ
আম্মু আম্মু পাপ্পাকে ভাত দাও।
আমি বললামঃ আম্মু পাপ্পাকে চকলেট দিবা না?
ও তো পুরাই আকাশ থেকে পড়লো!
চোখগুলো বড় বড় করে আমাকে একটু ধমকের স্বরে বললোঃ
বড়দের চকলেট খেতে হয় না তো।
চকলেট খেলে বড়দের পেট ভরে না।
চকলেট ছোটদের খাবার।
তুমি ভাত খাও...
আম্মু আম্মু পাপ্পাকে ভাত দাও...
আমি তো পুরাই বেকুব :p :p

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

