এখন বলো ঠ্যাং রুটি খাবা...
-----------------------------------------------
গতকাল সন্ধ্যায় গেলাম কিউটের ডিব্বার বাসায়।
ওর ঠান্ডা লাগছে, জ্বর।
ওর আম্মু আমার জন্য চা করে নিয়ে আসলো।
আমি বললামঃ আমি তো চা খাই না
ওর আম্মু বললোঃ ঠিক আছে একটু বসো, কফি করে নিয়ে আসি।
কিউটের ডিব্বা পাশে এসে বললোঃ তুমি কী ছোট বাবু চা খাও না, চা খাবা
আমি বললামঃ ঠিক আছে খাবো, এখন বলো তোমার গায়ে কী জ্বর আছে?
ও বললোঃ না নেই। শুনো আমি এখন ঠ্যাং রুটি খাবো
আমি তো পুরাই থ! বলে কী! কী খাবে ঠ্যাং রুটি... :o
আমি বললামঃ আম্মু ঠ্যাং রুটি কী!!! মানুষ কখনো এগুলো খায়!!!
অমনি একটা ধমক দিয়ে বললোঃ ধুর বোকা ওটা তো ব্রেড ব্রেড, বুঝ নি
আমি তখন ও বুঝে উঠতে পারি নি।
উনি এবার একটা বিশাল হাসি দিয়ে বললোঃ
ব্রেড অর্থ পাউরুটি... আমি পাউ বলি না তো ঠ্যাং বলি, বুঝছো, গাধা আঙ্কেল...
এখন বলো ঠ্যাং রুটি খাবা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

