কিউটের ডিব্বার আজ মেজাজ খারাপ...
=================================
আমি ব্যক্তিগত কিছু কাজ নিয়ে দুপুর থেকে পিসিতে বসে আছি।
এরি মধ্যে উনি কয়েক বার আমার রুমে এসে আমার খবর নিয়েছেন।
সন্ধ্যা বেলায় এসে বললোঃ আঙ্কেল, কী করো?
আমিঃ কাজ করছি আম্মু
উনিঃ সারাদিন খালি কাজ কাজ করো, তুমি কী রোবট?
আমিঃ একটু হেসে বললাম,
উনিঃ না, কিছু বলবো না, আমি টম এন জেরি দেখবো
আমিঃ আম্মু, আঙ্কেল কাজটা শেষ করে নেই, তারপর টম এন্ড জেরি দেখাবো
উনিঃ না, এক্ষুনি দেখাও, তুমি জানানো না আমি টম এন জেরি দেখবো!
আমিঃ জানি তো, তুমি না ভেরি গুড... আর একটু পরেই দেখাবো
উনিঃ না, আমি ভেরি গুড না, আমি ভেরি বেড, দেখাও
আমিঃ না না কে বলেছে! তুমি ভেরি বেড, তুমি তো ভেরি গুড গার্ল
উনিঃ তাহলে আমাকে এখন আইসক্রিম দাও
আমিঃ আইসক্রিম তো নাই আম্মু
উনিঃ যাও, এক্ষুনি নিয়ে আসো
আমিঃ ঠিক আছে, তুমি বসো আঙ্কেল নিয়ে আসছি...
দোকান থেকে এসে দেখি উনি আমার দরজায় দাঁড়ানো
উনিঃ আঙ্কেল, আইসক্রিম এনেছো?
আমিঃ এই নাউ গুড গার্ল, তোমার আইসক্রিম...
উনিঃ আইসক্রিমটা হাতে নিয়ে... হিহিহি করে হেসে একটা দৌড় দিলো...
আমি রুমে ঢুকে দেখি! পিসি বন্ধ
আমার সারাদিনের কষ্টের ফসল! কী যে করবো, বাইরে এসে শাউট করে উনাকে ডাকলাম
উনি এসেঃ চোখ দুইটা বড় করে, আমি গুড গার্ল না, এই নাও তোমার আইসক্রিম...
বলেই আইসক্রিমটা ছুড়ে মারলো আমার দিকে।
আমিঃ তুমি একটা বেড গার্ল...
উনি এই... বলেই একটা ধমক দিলো আমাকে
বললোঃ মারবো কিন্তু, এখান থেকে ভাগো
আমিঃ তোমাকে মারবো...
উনি রুমে ঢুকে গেল ভাবলাম ভয় পেয়েছে।
আমি দরজার কাছে আসলাম, তখন উনি একটা ঝাড়ু নিয়ে বাইরে আসলো, বললোঃ
এটা দেখেছো, এটা দিয়ে তোমাকে পেটাবো...
আমিঃ কী! এতো বড় সাহস... :o
এবার উনি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলো।
আমিঃ একবার বের হও তোমাকে মজা দেখাচ্ছি, পাজি
উনি হুট করে দরজা খুলেই পর্দা লাগানোর ইয়া বড়ো একটা লাঠি নিয়ে আমাকে তাড়া করলো
এতো বড় হাতিয়ার দেখে আমি ভয়ে দৌড় দিলাম...
উনিঃ এখন ভাগো কেনো? আমি তোমার মাথা ফাটাবো, তোমার এতো বড় সাহস আমাকে টম এন জেরি দেখতে দাও না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

