somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আমার দায়িত্ব পালন করেছি!

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আমার দায়িত্ব পালন করেছি!
===============================
আগামীকাল দুপুরে এইচএসসি পরিক্ষার রেজাল্ট দিবে। কিন্তু ওর কাকা যেহেতু শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা। তাই ও রেজাল্টটা রাত ১২টার পর ই জেনে গেলো।
.....

পরীক্ষার পরের সময়গুলোতে ও অখন্ড অবসর সময় কাটিয়েছে। একটি বার আমার কথা মনে করে নি।

আমি তখন বিছানায়। গুরুতর এক্সিডেন্টে পায়ে মারাত্নক আঘাত পেয়ে টানা তিন মাস বিছানায়। আমি ভেবেছিলাম ও হয় তো আমাকে ভুলেই গিয়েছে। বাসায় সারাদিন আমার সঙ্গি ছিলো এফ এম রেডিও। পুরো বাসায় একা থাকতাম। স্ট্রেচারে করে মুভ করতাম। অনেক ভেঙে পরেছিলাম।

এক দিন দুপুরে ওর ফোন। প্রথম দিনের ফোনালাপের মতই ওর কন্ঠ আমি প্রথমে চিনতে পারি নি। যখন বললো থাক আর চিনতে হবে না। তখন মনে পড়লো্।

সেদিন জানলাম ও মোবাইল ফোন ব্যবহার করে সেই ক্লাস এইট থেকে। সবাই জানে শুধু আমি জানি না।

আমি তখন খুব চঞ্চল ছিলাম। আমার পরিচিত এমন কেউ নেই যে আমার এক্সিডেন্টের কথা শুনে একটু বিচলিত হয় নি বা মন খারাপ করে নি। শুধু ওই ছিলো ব্যতিক্রম। পুরো ঘটনা শোনার পর তার কোন রকম বিচলিত হওয়া বা খারাপ লাগা চোখে বুঝে উঠতে পারলাম না।

মুখে বলতে পারি নি। কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম। অথচ ওর কোথাও একটু কাটা জায়গায় দুটা সেলাই যেদিন পরেছিলো। সেদিন আমি সারা রাত ঘুমাতে পারি নি। দিনে দিনে ঢাকায় ছুটে আসি। একটি বার ওর চেহারা দেখার জন্য। আর আজ আমার পায়ে ২৭ টা শেলাই....

শেষে পুরোনো এলব্যামে ওর ছবিগুলো দেখেই নিজের মন কে শান্তনা দিয়েছিলাম। রাতে ও ফোন দিয়ে কেঁদে কেঁদে বলেছিলো আমি না কী ওর অমঙ্গল চিন্তা করি। তাই এমন হয়েছে। কেঁদে কেঁদে শুধু বলেছিলাম। এমন কথা তুমি বলতে পারলে।

সেদিন আমার ভেতরের কথাগুলো শুধু আমি জানতাম। বলি নি কিছু। কোথায় ছিলাম। কোথায় আছি। কেনো আছি। তারপর থেকেই ও আমার কথার খুব একটা পাত্তা দিতো না।

একদিন বলেছিলাম। পুরো ঘটনা খুলে। হেসেই উড়িয়ে দিয়েছিলো। বলেছিলো চাপা মারা তো ভালোই শিখছেন। বেশ উন্নতি হয়েছে আপনার। তারপর আর কখনো খুঁজ খবর নিতো না। এই সেদিন ই আচমকা আবার ফোন। দিয়ে শুধু জানালো সে মোবাইল ব্যবহার করে। সবাই জানে শুধু আমি জানি না। আর আমাকে সে জানানোর প্রয়োজন ও বোধ করে নি।

এর ক'দিন পরের ঘটনা একদিন স্বপ্নে দেখলাম। ওর পরিক্ষার একটি খাতা আমার হাতে। সেই খাতার লাস্ট তিনটা পেইজের লেখা খুব একটা ভালো ছিলো না। আমি পর দিন তাকে স্বপ্নটার কথা বললাম। হেসেই উড়িয়ে দিলো। সাথে আরো কিছু বাক্য যা বলা সম্ভবন না। এবং আমি যেনো এ রকম আর কোন কথা তাকে কোন দিন না বলি.. এরকম কিছু বলে দিল।

আর বলে দিলো। আমি ওকে যেনো ওকে কোন দিন ফোন দিয়ে বিরক্ত না করি। আমি ও চেষ্টা করতে থাকলাম ওকে ভুলে যেতে। বিছানা আর এফএম রেডিও ই আমার সঙ্গী তখন। আজ যার হাতে মোবাইল, একটা সময় সে তার বাবার মোবাইল ফোন দিয়ে বালিশ চেপে আমার সাথে ফোনে কথা বলতো। আর এখন...!!!

আর আজ যখন রাত ১২.৩০। ও আমাকে ফোন দিলো। আমি বিস্ময় আর দুশ্চিতায় কাঁদতে শুরু করলাম। কি হয়েছে ওর! এতো রাতে ফোন! আমার কান্না শুনেও ও কিছু বললো না। কিছুটা সময় চুপ করে থেকে বললোঃ
আমার রেজাল্ট পেয়েছি। ৩টা তে এ+ আসে নি।

আমি শুধু জানতে চাইলামঃ তা আমাকে কেনো বলছো?
ও পাশে থেকে ও বললোঃ আমি আমার দায়িত্ব পালন করেছি!
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×