somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিডির দলের আইসক্রিম অপারেশন ... ;) ;) ;)

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিডির দলের আইসক্রিম অপারেশন ... ;) ;) ;)
------------------------------------------------------------------------
বাসায় সবাই ব্যস্ত রুমার বিয়ে নিয়ে। আর এই সুযোগে কিডির দল ব্যস্ত অভিযানে।
কিডির দল ইদানিং আমার কাছে আর চকলেট আইসক্রিম খু্ব একটা আবদার করে না। মনে মনে ভাবি ওরা হঠাৎ এতো ভদ্র হয়ে গেলো! না কী বাসা থেকে ওদের ঠিক মত সাইজ করছে। যেহেতু ইদানিং আমার পকেটের অবস্থা খারাপ। সবাই জানে তাই হয় তো... যাক ভালোই হলো। আমাদের বাসায় ছাদ যেহেতু বিয়ের অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে, তাই পাশের ফ্ল্যাটেই কাপড় নাড়তে গেলাম। ছাদে কাপড় নাড়া শেষ, একটু নিচের দিকে তাকালাম। দেখলাম আইক্রিমের প্যাকেট নিচের দিকে পরছে। পরক্ষনে আর একটি। এবার দেখতে পেলাম রুমাদের বাসার কিচেনের জানালা দিয়ে প্যাকেট ফেলা হচ্ছে নিচে। কিন্তু বিষয়টা কেমন যেন লাগলো। রুমারা তো খুব সচেতন। ওরা তো জানালা দিয়ে বাইরে কিছু খুব একটা ফেলে না। এমন সময় আরো একটি প্যাকেট নিচে পরলো। একি! এ তো দেখছি নোমান! আমাকেও ও দেখলো

নোমানঃ আঙ্কেল তুমি ছাদে কী করো?
আমিঃ কিছু না কাপড় নাড়ি।

ইরাঃ আঙ্কেল আসো তোমার সাথে টম এন্ড জেরি দেখবো
আমিঃ আমার রুমে আসো আমি নিচে নামছি।

আমি বাসায় আসার পর ওরা ও দলে বলে আমার রুমে ঢুকলো। মজার ব্যাপার হলো তাদের সবার হাতেই আইসক্রিম। আমাকেও একটি দিলো ইরা...

ইরাঃ আঙ্কেল এটা তোমার জন্য
আমিঃ বাহ! ধন্যযোগ ধন্যযোগ... :)

সবাই খুব মজা করে আইসক্রিম খেলাম। টম এন্ড জেরি দেখে হাসতে হাসতে লুটপুটি খাচ্ছি। এমন সময় ফাইজার আম্মু রুমে এসে ফাইজাকে বললো...

ফাইজা ফ্রিজ থেকে আইসক্রিম খেয়েছো?
ফাইজাঃ না আম্মু, আমি খাই নি :(

ফাইজার বলার ভঙ্গিতে মনে হচ্ছিলো সে সত্যি সত্যি চুরি করে নি।

আন্টিঃ মিথ্যে বলাও শিখে গেছো। এবার যদি তোমার ঠান্ডা লাগে আমি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না।

ফাইফার আম্মু যাবার কয়েক মিনিট পর ইলার আম্মু এসে হাজির। তারপর...

ইলাঃ তোমাকে না বলেছি এখন আইসক্রিম খাবে না। ঠান্ডা লাগবে, তারপর ও তুমি ফ্রিজ থেকে আইসক্রিম খেলে কেনো!

ইলাঃ না আম্মু বিশ্বাস করো আমি খাই নি :(
আন্টিঃ তহালে কী ভূত ফ্রিজ থেকে তিনটা আইসক্রিম খেলে ফেললো!

কিছুক্ষন পর নোমানের আম্মু। সবার অভিযোগ একি। আমি চুপচাপ শুনেই যাচ্ছি। একে একে ইরা টিনা ফাহিম জিসান সবার আম্মু একবার করে আসলো আমার রুমে।

টম এন্ড জেরি দেখে এখন আর কেউ হাসছে না। সবাই নিরব। মুখ ভার। কিছুক্ষন হলো রুমাদের বাসার মিটিং টা শেষ হলো। সেখানে ছিলো সব আন্টিরা। বিয়ের নানা কাজ নিয়ে সবাই সেখানেই ব্যস্ত ছিলো। আমি কিছুটা আচ করতে পারলাম। বিষয়টা কী হতে পারে। আমি পিসি বন্ধ করে ওদের সবাই কে বললাম--

এখন বাসায় যাও। আমি কাজ করবো। কারো মুখে কোন আওয়াজ নাই। হঠাৎ ইরা..

আঙ্কেল বাসায় গেলো আম্মু মারবে। আমি যাবো না :( :'(

ইরার সাথে সাথে টিনা, নোমান, ইলা, ফাহিম ওরা সবাই ও যাবো না যাবো না স্বর তুললো। আমি বুঝতে পারলাম এই কিডির দল আজকে কোন অপারেশন চালিয়েছে।

আমিঃ হুম এটা কার বুদ্ধি?
ফাইজাঃ আমরা সবাই মিলে করেছি। আমাদের কেনো খেতে দিবে না। আমরা ছোট না? ছোটরা তো আইসক্রিম খাবেই। আরো বেশি করে করবো =D

আমিঃ তাহলে যাও, বাসায় যাও আর বেশি করে পিটুনী খাও এখন
ফাইজাঃ তুমি না আমাদের অনেক ভালো আঙ্কেল :) প্লিজ তুমি ম্যানেজ করো

ফাইজার সাথে পুরো কিডির দল আমার কান ঝালাপালা করা শুরু করলো।
কী আর করা ;) কিডি বলে কথা :)

আমিও বাইরে বের হয়ে দেখি রীতিমত স্ট্যান্ডিং মিটিং হচ্ছে সবার বাসার ফ্রিজ থেকে এক দিনে এতো আইসক্রিম চুরি হওয়া নিয়ে ;) ;)

সব মিটমাট করে দিলাম আর সবাই এখন বিয়ের অনুষ্ঠানে ;) এবারের মত রক্ষে ;)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×