বেগুন পোড়া বা বেগুন ভাজা অনেকেরই প্রিয় খাবার। শুধুমাত্র ঝাল দিয়ে নয়, বেগুন খাওয়া যায় নারকেলের সাথেও। দেখুন বেগুন ও নারকেলের মজার একটি খাবার

দুটো মাঝারি বেগুনের মাঝখানে চিরে কুরিয়ে নিন।
এবার কড়াইতে চার টেবিল চামচ তেল গরম করে চার টেবিল চামচ নারকেল কোরানো দিন।
এরপর একে একে স্বাদমতো লবণ-চিনি, এক টেবিল চামচ টমেটো কুচি, আগের রাতে ভিজিয়ে বেটে রাখা চার মুঠ ছোলার ডাল বাটা দিয়ে ভাজা ভাজা করে পুর বানান।
তারপর পুর বেগুনের মধ্যে দিয়ে বেগুনের গায়ে তেল মাখান।
ওভেন প্রিহিট করুন।
যে পাত্রে বেগুন বসাবেন তাতে তেল দিয়ে বেগুন দিন।
ওভেনে ১৫ মিনিট বেক করুন।
ইচ্ছেমত অন্য পুরও দিতে পারেন।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




