somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হোক

২০ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনার ভয়ে বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই মানুষ দেশে ফিরে আসছে। ফ্লাইট চালু রেখে সরকার চাচ্ছে প্রবাসীরা যেন আসা বন্ধ করে দেয়। ছেলেমানুষি চিন্তা আর কী! যারা ইতোমধ্যে দেশে ফিরেছেন কেউ হাজি ক্যাম্পে যাদের কোনও ধরণের লক্ষণ প্রকাশ পায়নি তারা প্রতিজ্ঞা করেছেন চৌদ্দ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন এবং তাদের বাড়িতে যেতে অনুমতি দেয়া হয়েছে। কিন্তু তারা বাড়িতে পৌঁছেই সব বেমালুম ভুলে গিয়ে কেউ রেল লাইনে বসে হাওয়া খেতে বসেছে, কেউ মাছ বেচায় ব্যস্ত, কেউ সেলুনে বসে আড্ডা দেয়, কেউবা স্ত্রীকে বাইকে চড়িয়ে নিয়ে পুরো শহর ঘুরে বেড়ায়। কিছু কিছু স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এদের দু-একজনকে জরিমানাও করেছে। তবু এদের ঘুরে বেড়ানো থামছে না।

জানি না এরা কোন পদার্থ দিয়ে তৈরি!দুই সপ্তাহ একটু ঘর-বন্দী হয়ে থাকলে কী এমন তাদের সমস্যা! দেশের কথা বাদই দিলাম নিজের আত্মীয়-স্বজনদের প্রতিও কি তাদের কোনও মমত্ববোধ নেই? তারা যে তাদের প্রিয়জনদের আক্রান্ত করতে পারে সেই কথা কি একবারও ভাববে না। আমাদের নিজেদের কোনও দায়িত্ব-কর্তব্য নেই—আমরা শুধু সরকারের ভুল ধরব আর পুলিশকে গালাগালি করব!

আমাদের চরিত্রটা কেমন তা কেন সরকার বুঝতে পারল না! দেশের মানুষের সচেতনতা কোন পর্যায়ে সেটি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেয়া উচিত ছিল। এরা যে কথা দিয়ে ঘরে থাকবে না, বড় চেয়ারওয়ালারা সেটা কোনও দিন বুঝতে পারবে না। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সেগুলো এখন ফাকা পড়ে রয়েছে। যারা বিদেশ থেকে ফিরছে তাদের বাধ্যতামূলকভাবে সেখানে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা যেতে পারে। এখন মোলায়েম আচরণ দেখানোর সময় নয়। দুই-চার হাজার মানুষকে খুশি রাখতে গিয়ে সমস্ত দেশকে ঝুঁকির মুখে ঠেলে দেয়া যায় না।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×