somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নানা রঙের দিন গুলি (ফিরে দেখা.......)

২৪ শে জুন, ২০০৮ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি দিন ভাবি লিখুম। লিখতে বসলে বিষয় পাইনা , বিষয় পাইলে লেখার ভাষা পাইনা, ভাষা পাইলে সময় পাইনা। আমার মত দুরবস্হা মনে হয় কারো নাই।

ভাবলাম নিজের ছুডো বেলার কিছু স্মৃতি শেয়ার করি ......। আমার ছোট বেলার দিন গুলি নারায়গন্জ্ঞে কাটছে। আমরা মিশন পাড়ায় থাকতাম। পড়তাম শিশুবাগ স্কুলে। আমি আর আপু খুব মজা করতাম। মজা করতে গিয়া একদিন ছেলে ধরার হাতে পইড়া কানের দুলও হারাইলাম। এইটা নিয়া পোষ্ট দিছিলাম। অনেকেই জানেন। স্কুল ছুটির পর কোন দিন আব্বার অফিস বা কোন দিন মামার অফিস যাইতাম। আমার আব্বা আবার ভীষন রাগী টাইপের মানুষ আমরা তাকে ভয় পাইতাম খুব । কিন্তু ভয় পাইলেও আমার দুরন্তপানা থেমে থাকতো না। আমি ছোট বেলায় একটু দুরন্ত ই ছিলাম। সেইজন্য আমার পোলাডা এমুন খরগোশের মত সারাদিন লাফায় মনে হয়।

আমি আর আপু স্কুলের গেটে যে খাবার বিক্রি হইতো আইস্ক্রীম,আচার, বেতফল, চটপটি আরো কত কি....। তা খাওয়ার কি যে লোভী ছিলাম আমরা। কিন্তু ঐগুলা খাইতে মানা ছিলো। আম্মা টিফিন দিয়ে দিতো, সেগুলা খাইতে হইতো। কিন্তু স্কুল গেটের খাবার আমরা যে খাইতাম না তা না । পয়সা নিয়া ঠিকই খাইতাম ।

আম্মা প্রাই বলতো তোমরা স্কুলে গিয়ে কি করো, কি খাও আমি সব দেখতে পাই। আমার আরো দুইটা চোখ আছে। আমি তাদের তোমাদের সাথে পাঠায় দেই। মজার ব্যাপার হইলো আমরা দুই বোন কি খাইতাম কিনে তা আম্মা মাঝে মধ্যে বইলা দিতো। এর কারণ হইলো আমার বাপে মাঝে মইধ্যে আমাগো স্কুলে যাইতো টিচারগো লগে কথা কইতে বিভিন্ন ব্যাপারে। আমরা দুই বোন সেইটা জানতাম না। আব্বা আইসা আম্মারে কইতো। আর আমাগো অল্প বুদ্ধির মাথা বিশ্বাস করতো আম্মার আসলেই দুইটা চোখ।

একবার এক মজার ঘটনা ঘটলো। আমি কিছু কয়েন নিলাম স্কুল গেটের খাবার কিনে খাবার জন্য। পয়সা ব্যাগে নিলে আম্মা দেখবো , সেইজন্য প্যান্টে গুজঁলাম। স্কুলে যাবার জন্য বাসা থেকে বের হবো সেই মুহুর্তে আম্মা আব্বার সামনে আমার প্যান্টে গোজাঁ সব কয়েন ঝর ঝর কইরা পইড়াগেলো বিশ্বাস ঘাতকতা কইরা। আমি তো লজ্জায়, ডরে লাল নীল বেগুনী হইয়া গেলাম। বাকী পরের কথা আর না কই।

আরো একবার আমি আর আপু টিফিনে আইস্ক্রীম খাচ্ছি। সেদিন কোন কারণে আব্বা টিফিনে আমাদের নিতে আসলো। আব্বাকে গেটে ঢুকতে দেখে আপু আইস্ক্রীম ফেলে দিয়ে সুবোধ বালিকার মত দাড়ায় রইলো। আর আমারে কইলো ফেইলা দিতে। কিন্তু আমি তো নাছোড়বান্দা খাইতেই থাকলাম। পরে রিক্সায় বসে এক ধমক বাপের--- এখনও আইস্ক্রীম ফেল্লি না । কতদিন বলেছি এই গুলা খাবেনা। কি আর করা , ধমকের চোটে ভড়কায় গিয়া ফালায় দিলাম । আহ! আইস্ক্রীমের শোক....................।


সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৮ রাত ৯:৩১
১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×