somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উজ্জ্বল আলোয় ভাসা সুন্দরীতমা

২২ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওর মখমলের মতো কোমল আর উজ্জ্বল দীর্ঘচুলসহ আহাদী শরীরের পরতে পরতে, এমনকি মনের একান্ত গহীনে নাক ডুবিয়ে আশ্রয় খোঁজে যে একদল পশু ও পাখি_ তাদের কি মন খারাপ হয়ে গেল 30 সেপ্টেম্বর 2006? তুলতুলে বিড়াল, গিনিপিগ, খরগোসের দল, পাখি আর সামুদ্রিক কচ্ছপটি কি ভাবছে তাদের এতোদিনের এতো আদরের, এতো ভালোবাসার মানুষ তাতানা কুচারোভা এখন এতোটাই বিখ্যাত হয়ে গেছে যে, তাদের সময় দেওয়ার মতো সময় আর সে পাবে না?
পশু-পাখির ভাষা জানা নেই আমাদের, ঠিকঠাক বুঝতেও পারি না তাদের মনের কথা; তবু, তাতানার এসব পোষা প্রাণীর কথা ভেবে কিংবা এগুলোর মতো করে কারো যদি মন খারাপ হয়ে যায়, যে বা যারা ওকে চেনেন ছোটবেলা থেকে, তাদের জন্য পৃথিবী জয়ের মহাসাফল্যের পর, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নির্বাচিত হওয়ার পরও তাতানা জানিয়েছেন_ তিনি তার সময়গুলো তার প্রিয় পোষা প্রাণী ও তার নিজ দেশের মানুষের কাছাকাছি থেকে কাটাতে চান।
তাতানার এ সাফল্য আসে শনিবার রাতে। এদিন পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে বসেছিল মিস ওয়ার্ল্ড 2006-এর ফাইনাল। জাঁকঝমকপূর্ণ আয়োজনটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিচারকদের পাশাপাশি দুই শতাধিক দেশের দর্শক টিভিতে সরাসরি ফাইনালে প্রতিযোগিদের পারফর্মেন্স দেখে ই-মেইল ও এসএমএসের মাধ্যমে ভোট দিতে পারায়। দর্শকদের ভোটের সঙ্গে বিচারক হিসেবে দায়িত্বপালন করা মিস ওয়ার্ল্ড আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিচারকদের প্রধান জুলিয়া মার্লি, 1989-এ হওয়া পোল্যান্ডের একমাত্র মিস ওয়ার্ল্ড আনিতা ক্রেগলিকা, প্রখ্যাত অভিনেত্রী ও টিভি উপস্থাপক ডেনিস ভ্যান অটন, ভারতের চিত্র পরিচালক করন জোহর, মাল্টি অলিম্পিক স্বর্ণপদকজয়ী ব্রিটিশ অভিনেত্রী ডেম কেলি হোলমাস, মিস ওয়ার্ল্ড আয়োজক কমিটির আন্তর্জাতিক রাষ্ট্রদূত ক্রিস নাইড়ু, আইরিশ কিংবদন্তি লুইস ওয়ালস, সঙ্গীত পরিচালক মাইক ডিঙ্ন এবং পোয়ের্তো রিকান মিস ওয়ার্ল্ড ও এবারের প্রতিযোগিদের বীচওয়ার ডিজাইনার ওইলনেলিয়া ফর্সিথ প্রদত্ত ভোটের গড় হিসেবে বিভিন্ন দেশের 103 জন সুন্দরীতমাকে হারিয়ে মিস ওয়ার্ল্ড 2006 হয়েছেন চেক রিপাবলিকান তাতানা কুচারোভা।
মিস ওয়ার্ল্ড হওয়ার পথে প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে তাতানা পাড়ি দিয়েছেন নানা বন্ধুর পথ। মাঝে মধ্যে মেজাজ বিগড়ে গেলেও, কখনো-সখনো মনটা একটু খারাপ হয়ে গেলেও ভেঙ্গে পড়েননি তিনি। মিস চেক রিপাবলিকান হওয়ার পরই তিনি নিজের মনের রাজত্বে নিজেকে বিশ্ব সুন্দরী হিসেবে বসিয়ে সারা পৃথিবী জয়ের স্বপ্ন লালন করে এসেছেন। ওয়াশোর কংগ্রেস হল থেকে সারা পৃথিবীর মানুষকে যখন জানানো হলো মিস ওয়ার্ল্ড হিসেবে তার নাম, এমন আবেগী মুহূর্তে আপ্লুত হলেও হতবাক হননি তিনি। লম্বা সাদা পোশাক আর আনন্দাশ্রুতে আবৃত হয়ে হলরুমের 2500 দর্শক আর টিভির সামনে বসা অগুনতি দর্শকের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন হাওয়াই-চুমু।
18 বছর বয়সী তাতানা জন্মেছেন ত্রনাভায়। অপকনো শহরের আলো-হাওয়ায় বেড়ে উঠেছেন তিনি। এখন পড়াশোনা করছেন উচ্চ বিদ্যালয় পর্যায়ে। বিশ্ব সুন্দরী হওয়ার উচ্ছ্বাসে নিজেকে হারিয়ে ফেলতে নারাজ তিনি। বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি পাস করে তারপরই মডেলিং নিয়ে ভাববেন। ভবিষ্যতে সফল মডেল হওয়ার পাশাপাশি দাম্পত্য জীবন নিয়ে স্বপ্ন দেখতেও তার ভালো লাগে। সুযোগ পেলেই সুখি দাম্পত্যের স্বপ্নে বিভোর হন তিনি।
সবসময় আত্মবিশ্বাসী থাকাকে জীবনের প্রধান পাঠ হিসেবে মেনে নেওয়া তাতানা কুচারোভা ভীষণ খেলাধূলা পাগল একটা মেয়ে। টেনিস, ভলিবল, ঘোড়দৌড় আর আইস স্কেটিং হলে তো কথাই নেই, সম্ভব হলে ছুটে যান মাঠে, নতুবা বসে পড়েন টিভির সামনে। খাবার হিসেবে চিকেন পেলে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। তবে পোষা প্রাণীগুলো সঙ্গ ছাড়া কিছুতেই মন বসতে চায় না তার।

রুদ্র আরিফ : অক্টোবর 2006]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×