গার্লফ্রেণ্ডের মোবাইল বিজি থাকলে... গার্লফেণ্ডের মোবাইল বিজি থাকলে, মাথা আউলাইয়া যায়। আমি চাইর সেকেণ্ড মাঝখানে গ্যাপ দিয়া তাকে বার বার কল করতে থাকি। ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং... ওয়েটিং...! যদি দুই তিন মিনিটের মাথায় পাই তারে। ভালো। যদি 5 মিনিট ক্রস করে। একটু খারাপ। 10 মিনিট করলে বেশ খারাপ। 12 মিনিট করলে আমি আর আমি নাই, আউলা মজনু হইয়া যাই। তার-তুর সব প্যাচ লাইগা যায়, মাথায়। তার-তুর সব পঁ্যাচ লাইগা যায়, নেটওয়ার্কে। তার-তুর সব পঁ্যাচ লাইগা যায়, জগতে। তহন। তহন বুইড়া। শয়তান বুইড়া। আমার অন্তরের বুইড়া। জনাব ঋত্তি্বক ঘটক। শ্রী ঋত্তি্বক কুমার ঘটক। ফিল্মি পোয়েট ঋত্তি্বক ঘটক। অভিনেতা ঋত্তি্বক ঘটক। গলায় 1 বোতল মাল ঢাইলা। গলায় 1 কেজি মাল ঢাইলা। গলায় 1 সাগর মাল ঢাইলা। একটু হ্যাচকি তুইলা। একটু কাইশা। কয়। যুক্তি-তক্কো আর গপ্পো ফিল্মের ভিতর থিকা কয়। যুক্তি-তক্কো আর গপ্পো ফিল্মের বাইর থিকা কয়। সমস্ত ব্রহ্মাণ্ড পুড়ছে। আমি পুড়ছি। তুমি পুড়ছো... আরো কতো কী জানি কয়। আমি তাল পাই না। দেহি, বউর কাছে হাত পাতে। কয়, পাখাটা রেখে যাও না! কারণ কী? বউ তারে ছাইড়া যাইতাছে। কারণ কী? হেয় বউর টাকায় কিনা পাখাটা, মানে সিলিং ফ্যানটা বেচতে চায়। কারণ কী? সিলিং ফ্যান বেইচ্চা এক কেজি মাল কিনতে চায়। মাল কী? কম দামি মদ হইব মনে হয়। 10টা 26-এ ওয়েটিং শুরু হইছে। এহন 11টা 4। অবিরাম চলিতেছে ওয়েটিং। আমার মগজের ভিত্তে অবিরাম চলিতেছে বাংলা সিনেমার র্যাপ সিন। আমার মগজের ভিত্তে অবিরাম চলিতেছে হিন্দি সিনেমার ধুম মাচালে... আমার মগজের ভিতরে অবিরাম চলিতেতে ট্রাট্রাট্রা... শেশিনগান! জানি ওয়েটিং শেষ হইলে। আমার ফোন সংযোগ পাইলে। মানে রিসিভ করলে। একটা জারি খাইলেই আমার সব তার-তুর আবার ভালো হইয়া যাইব। আমি গুড বয় হইয়া সর্গীয় হাওয়ায় উড়িতে থাকিব, পবিত্র মননে। বহুদিনের অভ্যাস তো, আমার ঠিক জানা আছে নিজেরে। তা পাঠক, আপনে জানেন নি, নিজেরে? গার্ল/বয়ফ্রেণ্ডের চুরি তো চুরি, তার উপর জারিরে? [রুদ্র আরিফ। খিলক্ষেত, ঢাকা। মার্চ 26, 2007। রাত 11 টা_11 টা 11]
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৭ ভোর ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




