somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় পরিচয়পত্র; ইহা কোন জাতে পড়ে

১২ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুধী,

আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর মধ্যে আপনাদেরকে একটা খবর দিতে চাই; যা মন্দ বা ভালো কোন ভাগেই পড়ে না বরং বিরক্তি উদ্রেককারী ভাগে পড়ে। আজ সকালে জানতে পারলাম যে জাতীয় পরিচয়পত্র এখন পিতৃ-মাতৃহীন হয়ে পড়েছে। কেন না, তত্ত্বাবধায়ক সরকারের আমল যে আইনের বা অধ্যাদেশের বলয়ে এটিকে লালিত-পালিত করা হয়েছে সেই অধ্যাদেশটি বর্তমান সরকার বাতিল করে দিয়েছে, তার মানে হল জাতীয় পরিচয়পত্র তার জাত হারিয়ে এখন সরকার ও জনগণ সকলের অচ্ছুত হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন আর এটাকে পকেটে রাখবে না আর স্বরাষ্ট্র মণ্ত্রণালয় এটাকে আর তার অধীনে রাখবত চাচ্ছে না। তবে জাতীয় পরিচয়পত্রটি কার খালু?

যতটুকু মনে পড়ে, ২০০৮ সালের ১৩ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় পরিচয়পত্র প্রণয়ন ও বিতরণের জন্য জাতীয় নিবন্ধর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও সংস্লিষ্ট বিষয়ে আইন প্রণয়নের উদ্দেশ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অধ্যাদেশ-২০০৮ করা হয়। জাতীয় নিরাপত্তার হুমকি চিহ্নিত ও নির্মূলকরণ, অপরাধ দমনসহ আরও নানাবিধ কাজে ২০০৮ সালে নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র করার উদ্যোগ গ্রহণ করে। পরিচয়পত্র দেওয়ার একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। তৎকালীন সময়ে মোট ৮ কোটি ১০ লক্ষ ভোটারের জন্য জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। এজন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কয়েকশ কোটি টাকা বরাদ্দ করে এবং ঘটা করে এই প্রজেক্ট শুরু করে। বর্তমান সরকার আইনি বৈধতা না দেওয়ায় অধ্যাদেশটি অকার্যকর হয়ে গেছে এবং এ সংক্রান্ত আইন প্রণয়নের নতুন কোন উদ্যোগ ও নেই। তাহলে এই পরিচয়পত্রের বৈধতা কি? কেনই বা নিজের অতগুলো মূল্যবান সময় নষ্ট করলাম , কেনই বা কষ্ট সয়ে লাইনে দাঁড়ালাম এই তথাকথিত মহা মূল্যবান সম্পদ অর্জনের জন্য, কেনই বা আইনের সব ঘাট বিচার বিবেচনা না করে এই বোঝা তৈরি করা হলো কার স্বার্থে? আইর প্রতিমন্ত্রী কামরুল ইসলামের মতে জাতীয় পরিচয়পত্র রাখা বাধ্যতামুলক নয় তবে নিরাপত্তার স্বার্থে এর ব্যবহার প্রয়োজন; তাহলে ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট সংগ্রহ, বিভিন্ন দূতাবাসে ভিসার আবেদনকরাসহ এরকম ২২ টি বিভিন্ন কাজে এই বেআইনি পরিচয়পত্র ব্যবহারের প্রয়োজনীয়তাই বা কি ? তবে কি এই পরিচয়পত্র যাদের নেই তারা অনিরাপদ? এখনো এই রকম কাজগুলোতে জাতীয় পরিচয়পত্র ব্যবহার অলিখিতভাবে বাধ্যতামুলক হয়ে আছে। এ সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শুনেছি জাতীয় নির্বাচন কমিশান নাকি এখন এটিকে ভোটার পরিচয়পত্র হিসেবে তাদের আওতায় নেয়ার চেষ্টা করছে এবং সরকারের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানোর উদ্যোগ নিয়েছে। জাতীয় পরিচয়পত্র যাতে বাধ্যতামুলক না করা হয় সে জন্য তারা সরকারকে এরমধ্যে একটি চিঠিও দিয়েছে। যাক একদিকে অন্ততঃ রক্ষে যে যাদের এটি আছে তাদের আর নতুন করে ভোটার আইডি তৈরি করতে হবে না যদি সব কিছুই ঠিকঠাকমত চলে।

সবঠিক থাকুক, ঠিকমত চলুক সেই আশায় রইলাম....



৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×