somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাল আবুলের বাজেট কান্ড!

০৯ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন থেকে হঠাৎ করেই কিছু দ্রব্যের মূল্যের উর্দ্ধগতি দেখে আমি একটু অবাক হলাম। হঠাৎ করে আবার কি হল? তারপর আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে গেল, যখন গত কয়েকদিনের পত্রিকাগুলোতে বাজেট নিয়ে তার আবোল তাবোল ভাবনা এবং অতিব মূল্যবান(??) দিক নির্দেশনা সম্পর্কে জানতে পারলাম। তিনি বিভিন্ন সময়ে বাজেটে কি কি দ্রব্যের উপর শুল্ক আরোপ, মওকুফ, বৃদ্ধি ও হ্রাস হতে পারে তা নিয়ে স্বপ্রণোদিত হয়ে সংবাদ মাধ্যমগুলোকে বিভিন্ন তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন এবং হয়তঃ তাঁর অজ্ঞাতে সুযোগসন্ধানি ব্যবসায়ীদেরকে জনগণের পকেট খালি করার পথ বাতলে দিয়েছেন। এধরণের অপেশাধারী মনোভাব আমরা অন্ততঃ রাষ্ট্রের একজন পদাসীন মন্ত্রীর নিকট আশা করিনা।

আমার সীমিত জ্ঞানে যতটুকু জানি, বাজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত একটি অতিগোপনীয় সরকারী দলিল। ঘোষণা দেয়ার আগে সেই দলিলের গোপন অংশ কতটা প্রকাশ করা যায় কিংবা এটা কতটুকু উচিৎ বা অনুচিৎ সেটা যদি উনি আমাদেরকে বলে দিতেন তবে বড়ই প্রীত হতাম এবং আমাদের জ্ঞানের ভান্ডারো তাতে সমৃদ্ধ হত। সরকারের পদাসীন ব্যাক্তির এহেন কান্ডজ্ঞানহীন আচরণের ফলে জনগণের অনেক বেশি ব্যায়ভার বহন করতে হচ্ছে।

তাছাড়া কিছু দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তার যোগ সাজসেও অনেক ব্যাবসায়ী বাজেটের স্পর্শকাতর তথ্য আগাম জেনে যাচ্ছে; ফলে তৈরি হচ্ছে নানা রকম জটিলতা। যেমনটা হয়েছে গাড়ি আমদানীর ক্ষেত্রে। তার আগেই জানতেন যে এবারের বাজেটে গাড়ির উপর কর বাড়ানো হবে। ফলে আগাম কম দামে গাড়ি কিনে আনলে দাম বাড়ার ফলে বেশি দামে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করা যাবে। তাইতো চিটাগাং ও খুলনা বন্দরে গাড়ি ধারণের তিল পরিমাণ জায়গা ছিলো না এবং এখন হঠাৎ করেই গাড়ির শোরুম গুলো থেকেও সব গাড়ি উধাও হয়ে গেছে। আর যারা কিনছেন অধিক মূল্যে কিনছেন। সিগারেটের ক্ষেত্রেও তাই হয়েছে। বেনসন প্রতি শলাকা প্রতি ১টাকা বৃদ্ধি পেয়েছে, অথচ বাজেট এখনো ঘোষণাই হয়নি। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশের সরকার আর কি বিচিত্র এই দেশের ব্যাবসায়ী সম্প্রদায়। দাম বাড়ানোর গন্ধ পাওয়া মাত্র দ্বিগুণ তিনগুন বর্ধিত দামে বিক্রি করে আর যদি আল্লহর কোন অশেষ রহমতে দাম একটু কমেও তাতে তাদের হাহুতাশ আর দেখে কে! তারা তখনও সেই বর্ধিতহারেই বিক্রি চালিয়ে যায়। আর সরকারও স্বাক্ষী গোপালের ভূমিকায় অবতীর্ণ হয়। হায় কবে আমরা এই দুষ্ট চক্র থেকে মুক্ত হব? কবে আমরা দেশ প্রেমিক হব? কবে আমরা একটি সভ্য জাতি হব?

ধন্যবাদ সবাইকে।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×