ভালোবাসার দীর্ঘশ্বাস জেনে নক্ষত্রের আলোয় ভরিয়েছি দু'চোখ। অথচ খুঁজে পাইনি-সেই শ্বেতপাথরের সিঁড়ি...ডানাওয়ালা আকাশের নিঃস্তব্ধ মেঘমালা; সর্ষেক্ষেতের তীব্র হলুদ ঘ্রাণ...নক্ষত্রের এই প্রাচীন আলোতেই আমার মৃত্যু হবে-জেনেও ভালোবাসার প্রাচীর তৈরী করি নি, করতে পারি নি।
তুমিও পারবে কি ? হাজারো দীর্ঘশতবর্ষ পাড়ি দিয়ে কৃষ্ণগহবরে ঘাসের ছবি আঁকতে! সমস্ত ঘৃণা মুছে দিয়ে ধূসর পৃথিবীর করতলে; আমার মৃত্যুর উৎসবে সুররিয়েলিস্টিক সুমধুর সঙ্গীত বাজাতে...আমাকে আরো বেশি বিষণ্ন-হাওয়ায় একবার; শুধু একবার ছুঁয়ে যেতে...জানি না, এসব পারবে কি-না। শুধু জানি সেই গ্লাডিওলাস ফুলে এক নির্বোধ কিশোরের স্বপ্নগ্রস্ত চোখ-মিশেছিলো; যেভাবে তোমার ধূলোমাখা পায়ে ভোরের কুয়াশার মতো শূন্যতা এসে জমা হয়...তুমি হেঁটে যাও দীর্ঘ প্রশান্তিময়; ছায়াঢাকা পিচের রাস্তায়...
আ-হা- কী স্নিগ্ধ সেই দৃশ্যকাব্য!
আঁখি, এভাবে কখনো নক্ষত্রের মৃত্যু দেখেছ ?
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।