
আমি মরে গেলে, কিছুই বদলাবে না
পূর্বে সূর্য উঠবে, পশ্চিমে অস্ত যাবে
পাখিরা আকাছে উড়বে, বাগানে ফুল ফুটবে
এ নগণ্য বিয়োগে প্রকৃতির কিছুই যায় আসবে না
আমি মরে গেলে, আমি আর বাসায় থাকবো না
লাইব্রেরী থেকে ধার করা বইটার জন্য জরিমানা চাইবে
ফ্রিজে জমিয়ে রাখা পিজাটা পচবে
মেইলক্সে জমে থাকা চিঠিগুলো কেউ খুলবে না
আমি মরে গেলে, তুমি জানবে না
জানি কয়দিন ফেসবুকে নক করবে
কয়েকদিন পরে ভুলে যাবে
তোমার লাইক আর কমেন্ট গুলো কবরে যাবে না
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


