৭৮টি পল্লী বিদ্যুত্ সমিতির প্রায় ১২ হাজার কর্মচারীর ছাটাইর পরিকল্পনা ঃ -
ছাটাই না করে বরং বিদ্যুৎ বিভাগ, ডাক বিভাগ, রেল বিভাগ, বন বিভাগ, গণপূর্ত বিভাগ, নৌ পরিবহণ বিভাগ সহ যাদের আয়ের উৎস আছে -
সে সকল বিভাগকে সরকারি নিয়ন্ত্রিত বেসরকারি খাতে (স্বনির্ভর কর্মসূচিতে) ছেড়ে দেয়া দরকার ।
তারা নিজেদের আয় থেকে চলবে ও প্রতিষ্ঠানের উন্নয়ন করবে ।
যাতে তাদের পুষ্যরাও চাকুরি করতে পারে একই প্রতিষ্ঠনে ।
এস এ পরিবহণ, সুন্দরবণ পরিবহণ, করতোয়া পরিবহণ, কন্টিনেন্টাল কুরিয়ার সহ সকল পরিবহণ রাতারাতি একটি ব্যবসায়ি গ্রুপে পরিণত হয়ে উঠেছে -
আর বাংলাদেশ সরকারের ‘ডাক বিভাগ’ দেউলিয়া হয়ে বসে আছে -
কেউ আর পোস্ট অফিসে যায় না - কেন ?
রেল ও স্টিমারে টিকেট পাওয়া যায় না -
দাড়িয়ে যাত্রি চলাচল করে -
অথচ লোকসানি প্রতিষ্ঠানের শীর্ষৈ ।
বেসরকারি মালিকরা প্রতি বছর নতুন নতুন লঞ্চ বাস রাস্তায় নামায় । বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সরকারি বরাদ্দ ছাড়া চলতে পারে -
বন বিভাগ কেন আয় থেকে চলতে পারবে না ?
দেশের সকল সরকারি ভবন নির্মাতা গণপূর্ত বিভাগ -
ভাড়া নেবে - রক্ষণাবেক্ষণ করবে -
নিজের বাড়ি মনে করবে সকল সরকারি কর্মচারি (অফিস ও আবাসিক ভবন) -
ডেভেলপাররা বা রিয়েল স্টেট ব্যবসায়িরা পারে সরকারি গণপূর্ত বিভাগ না পারার কারণ কি থাকতে পারে ?
বিষয়টি নিয়ে “দেশপ্রেমিক মহাজোট সরকার” ও তাদের “দেশপ্রেমিক নিতি নির্ধারক কর্মচারিগণ” গবেষনা করে দেখতে পারেন -
কারো পেটে লাথি মারার আগে -
মাথা ব্যথায় মাথা না কেটে -
মাথা ব্যথার ঔষধ খুজতে দোষের কি ?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




