আমি নিজে কমিউনিস্ট নই।
তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুজিবাদি অর্থনিতিতে বিশ্বাস করি না।
একে আমি শোষণের যন্ত্র হিসেবে মনে করি ।
পূজিপতি সৃষ্টির অর্থনিতি যতোদিন দুনিয়ায় থাকবে,
ততোদিন দুনিয়ার মানুষের উপর থেকে শোষন বন্ধ হতে পারে না।
পুজিপতিরা নিজেদের স্বার্থে বিশ্বযুদ্ধ লাগাতে বদ্ধপরিকর।
নতুন স্বাধিনতা প্রাপ্ত জনগণের কর্তব্য বিশ্ব শান্তির জন্যে সংঘবদ্ধ ভাবে চেষ্টা করা ।
যুগ যুগ ধরে যারা পরাধিনতার শৃংখলে আবদ্ধ ছিলো, সাম্রাজ্যবাদি শক্তি যাদের সর্বস্ব লুট করেছে –
তাদের প্রয়োজন নিজেদের দেশকে গড়া ও জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির দিকে সর্বশক্তি নিয়োগ করা ।
বিশ্ব শান্তির জন্যে তাই জনমত সৃষ্টি প্রয়োজন হয়ে পড়েছে ।
(জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মজিবনি থেকে সংকলিত – পৃষ্ঠা ২৩৪)
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




