এই জমিন আমার, এই দেশ আমার। এই মানচিত্র আমার বাপের রক্তে আকা।
মালাউন গালি দিয়ে, মুর্তি ভেংগে, ঘরদুয়ারে আগুন দিয়ে আমারে ঠেকাতে পারবিনা তোরা।
জিজ্ঞেস করে দেখ তোর দাদাজানকে, আমার ঠাকুরদাদা আর তোর দাদাজান ৪৭ সালে লাহোর কিংবা দিল্লি যায় নাই।
হাতে হাত ধরে মাটি কামরে পড়ে ছিল এই জমিনে।
প্রশ্ন করে দেখ তোর মুক্তিযোদ্ধা বাপকে, ৭১ সালে পাক গুলিতে আহত হয়ে রাতের অন্ধকারে আশ্রয় নিয়েছিলো আমার বাপের বাড়িতে। রাতকে দিন করে,দিনকে রাত করে আমার মা তোর বাপের মুখে কবিরাজি লতার ফোটা ফোটা রস ঢেলে সুস্থ করে যুদ্বে পাঠিয়েছিল আবার। প্রতিশোধে ধর্ষিতা হয়েছিলো আমার বোন।
ধর্ষিতা বিবস্ত্রা বোনকে নিজ শাড়ির আচলে মুড়ে লজ্জা ঢেকে বুকে চেপে রেখেছিলো তোর মা।
মনে রাখিস?
বছরের পর বছর,প্রতিবছর ২১' ফেব্রুআরি, ২৬' মার্চ,১৬' ডিসেম্বর আমার মায়ের মন্দিরে দেবতার বেদীতে ফুল জোটেনা।
স্বযত্নে তুলে দেয় মা আমার হাতে।
ফুলে ফুলে ভালোবাসায় ভরিয়ে দেই শহিদ মিনার।
আজ আমার মায়ের ওই মন্দিরে আগুন জ্বালাও তুই ?
ধিক তোরে, কাপুরুষ তুই ? দেখ, একবার ফিরে দেখ ?
এই জমিনে পাত্তরের মতো শক্ত হয়ে দাড়ালাম আমি,
ঠীক সেইখানে যেখানে একদিন দাড়িয়েছিল আমার ঠাকুরদাদা, আমার বাপ।
টলাতে পারবিনা, কাপাতে পারবি না আমারে।
মনে রাখিস " তোরে লড়িবে যে, এই জমিনে জন্মিছে সে "..........
(সংগৃহিত ঃ ভাষ্কর চন্দ)
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




