somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কেনো লিখি

২৮ শে নভেম্বর, ২০০৬ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা এখানে যারা লিখি, কেনো লিখি আমরা? উদ্দেশ্যটা কি আমাদের? একটা মন্তব্যের জন্য, নিজের লেখা ছাপার অক্ষরে দেখতে পাবার আকাড়খা, নাকি নিজের মনের ভেতরে এলোমেলো ভাবে এদিক ওদিক ঢুঁ মারতে থাকা কিছু বিক্ষিপ্ত ভাবনার অবিরত তাড়নার ফলে!

মনেপড়ে সেই কবে প্রথম লেখা শুরু করেছিলাম। মাসের হিসেবে তো বেশ অনেকগুলো মাস হয়েই গেলো। প্রথম আলো দৈনিকের কল্যানে জানলাম সামহোয়্যার বলে একটা সাইট বাংলায় ব্লগিং করার সুযোগ এনে দিচ্ছে। নিতান্তই আগ্রহের বশে, অনেকটা খাপছাড়া ভাবেই নিতান্ত অলসতায় ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট সামহোয়্যার ইন ব্লগ ডট নেট টাইপ করলাম। চোখের সামনের এলসিডি স্ক্রীনে ভেসে উঠলো আগাগোড়া ঝকঝকে বাংলা হরফে ভরা ওয়েবসাইট টা। ব্যস্ততার কারণে তেমন কিছুই করা হয়ে উঠেনি আর। সাথে সাথেই উইন্ডোটা বন্ধ করে দিয়ে আবার কাজে মনোনিবেশ!

তখনো ভাবিনি এই সাইটটা আমাকে এতদূর নিয়ে আসবে, সব মিলিয়ে নিজের পোসট হবে দেড়শতাধিক (কিছু অবশ্য ডিলিটেড)। খুব কাছ থেকে কিছু মানুষকে অনুভব করতে শেখাবে। যাদেরকে জীবনে দেখিনি, যাদের কথা কোনদিন শুনিনি তাদের সাথে হয়ে যাবে আত্মীয়তা, একেবারে হার্ট টু হার্ট। কার নাম বলবো? কার নাম বাদ দেবো? এমন কী কেউ আছে যার নামটা কখনো সামহোয়্যারের পাতায় দেখে মনে হয়েছে আমার "আরে একেতো আমি চিনি না"! পেছনের এতোগুলো দিন পার করে এসে মনে হচ্ছে সবাই ই যেন এক অদৃশ্য সূতায় গাঁথা হয়ে আছি। কতো বাক-বিতন্ডা, কতো ঝগড়া, কতো চিৎকার চেঁচামেচির পরেও কারো জন্মদিনে শুভেচ্ছা জানাতে কেউ ভুল করে না, ভুল করেনা কোনো অনুপ্রেরণামূলক পোসটে নিজের মন্তব্য দিতেও।

আমার কেনো যেনো মনেহয় মূলত সেই অদৃশ্য সূতার টানের কারনেই আমরা ফিরে ফিরে আসি এই ব্লগের পাতায়। ভাগাভাগি করে নেই প্রতিদিনের টুকিটাকি জিনিষের সাথে খুব গুরু-গম্ভীর কিছু তত্ত্ব। যার তাড়নাতে আমাদের মাথায় চেপে বসে লেখার "সিন্দাবাদের ভূত", আঙুল চলে কী-বোর্ডে, সামহোয়্যারের পাতা ভরে যায় পোসটের পর পোসটে!

প্রথম যখন ভার্চুয়াল আত্মীয়তার খাতিরে সবার সাথে আমার পরিচিত, খুব কাছ থেকে দেখা উত্তরাধুনিক একজন লেখকের বই শেয়ার করলাম সেদিনও বুঝে উঠতে পারিনি আসলে কেনো লিখি আমরা। উপলব্ধিটা এসেছে ধীরে ধীরে। দিনের পর দিন সবাইকে একটু একটু করে জানার পর। অনেকেই যখন আমার সেই পোসটে নিজেদের অংশগ্রহন করলেন, নিজের উপস্থিতি জানান দিলেন, অবাক হয়ে লক্ষ্য করলাম, একজন লেখকের কী শক্তি! আমি যাদেরকে আমার ভার্চুয়াল আত্মীয় বলে জানি, তারা অনেকেই আমার ভিজু্যয়াল আত্মীয়কে চেনেন। লেখার কারনেই একজন মানুষ কেবল একটি এনটিটি হয়ে দেশ-কাল-সীমানার গন্ডি পেরিয়ে সবার মাঝে এক মেলবন্ধন রচনা করতে পারেন। এই বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করতেই কিনা লিখে যাই আমরা।

এই লেখার তাড়নায়ই মাসকাওয়াথ আহসানের লেখা গুলো নিয়ে অনলাইন আর্কাইভ করার কথা ভাবি। ভাবনা থেকে প্রস্তাব এবং তারপর উৎসাহ এবং সহযোগিতা। আমাকে সর্বান্তকরণে পিঠ চাপড়ে গেছেন আমার ভার্চুয়াল এবং রিয়েল টাইমের আত্মীয়রা। আর্কাইভকে তুলে ধরার জন্য দাঁড়িয়ে গেলো একটা ওয়েব সাইট। ওয়েব সাইটটি শেষ করার পর, নিজের অসুস্থাবস্থায় বসে বসে ভাবছিলাম, আমরা কেনো লিখি, বিশেষ করে আমি কেনো লিখি...।

ব্লগের আমার ভার্চুয়াল আত্মীয়দের পাশাপাশি যে মানুষটি নীরবে অবদান রেখে চলেছেন, আমার অজান্তে আমার ব্লগে ঢুঁ মেরেছেন, আমার লেখার ভুল গুলো ধরে দিয়েছেন, বাকী অনেকের লেখার কথা তুলে এনেছেন আলাপে, তার অবদান মোটেও কম না। আমাকে লেখার হাতেখড়ি যদি সামহোয়্যার এবং সামহোয়্যারের আমার ভার্চুয়াল আত্মীয়রা দিয়ে থাকেন তাহলে সেই হাতেখড়িকে আলো দেখিয়ে পথ দেখিয়ে চলেছেন gvmKvIqv_ Avnmvb। ব্লগের কারো অবদান আমি আলাদা করে দেখতে পারিনা মাসকাওয়াথ আহসানের চেয়ে। একজন চোখের সামনে, আর অন্যরা চোখের আড়ালে থেকে আমাকে হাত ধরে এগিয়ে দিচ্ছেন লেখার ভুবনের সামনের দিকে।

আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে সবার উচ্ছ্বাসকে সযতনে সাথে করে! উচ্ছ্বাস থেকেই উচ্ছ্বলতার বশবর্তী হয়ে আমার করা [link|http://maskwaithahsan.googlepages.com/editorial| I
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৫৩
৪০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

×