[গাঢ়] আপডেট 1 ঃঃ বাংলাদেশ 5 উইকেটে ভারতকে কামড়ে দিয়েছে।
আপডেট 2 ঃঃ খুশিতে বদ্দারে কল করতেই তানিম আউট, হাজার শখ হওয়া সত্ত্বেও বদ্দারে আর কল করি নাই। [/গাঢ়]
আজকের ম্যাচ, উৎফুল্ল বাংলাদেশ, উৎফুল্ল বাঙালী।
ভারতের সাথে আজকের ম্যাচটির মধ্য বিরতিতে দেশে হলে হয়তো টিভিতে টনি, ইয়ান কিংবা ইমরানদের চুলচেরা বিশ্লেষনমূলক কথা-বার্তা শুনতে পেতাম। নিদেনপক্ষে, চৌধুরী জাফর উল্লাহ অথবা খোদাবক্স ভাইয়ের চরম বিরক্তিকর বকবকানি।
যেহেতু তা সম্বব হচ্ছে না, ব্লগেই চলুক তাহলে সেরকম কিছু আলোচনা। চুলচেরা আলোচনায় আমরা যাবো না, আমাদের আলোচনা হবে চুলছেঁড়া!
ক্রিকেট খেলা দেশে বসে দেখতে না পারার দুঃখে মাথার চুল ছিঁরবো আর আলোচনা করবো। তো আসেন ভাইয়েরা, শুরু করে দিন- ঝেড়ে ফেলুন যার যার ক্রিকেটীয় ব্রেইন...
শুভকামনা বাংলাদেশ দলের প্রতি!
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



