নয়নতারা বলে তোমায় ডেকেছিলাম
জানিনে হায় কেন সে নাম রেখেছিলাম!
নয়ন মেলে হয়নি দেখা একটি বারও
হারিয়েছি দেখতে চাওয়ার অধিকারও।
তাই তো আমি নয়ন মেলে তারার পানে তাকিয়ে থাকি
‘সন্ধ্যাতারা আয় না কাছে’ আমি দু’হাত বাড়িয়ে ডাকি।
দূরের তারা আমার কথায় মিটিমিটি হাসতে থাকে
আকাশ নীলে মেঘের ফাঁকে আপন মনে ভাসতে থাকে
রূপোল তারার আলো জ্বলে
আমি ভাসি অশ্রুজলে
তারার স্বপ্ন আর দেখি না একলা থাকি
এখন আমি বুঝে গেছি, তারারা দেয় কেবল ফাঁকি।
-জাহিদ রুমান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




