রুমন নামের একটি মেয়ে
১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উনিশশত নব্বই সালের
সাতাশ ডিসেম্বরে
একটি মেয়ের হয় আগমন
বিশ্ব চরাচরে।
সময় পেরোয়, স্নেহের ছায়ায়
হয় সে বড় ধীরে
বাবা-মায়ের কত্ত আশা
মেয়েটিকে ঘিরে।
শান্ত-সুবোধ মিষ্টি মেয়ে
কথায় ভারি পাকা
দুই চোখে তার কৌতূহল আর
স্বপ্ন শত আকাঁ।
হাসিতে তার মুক্তো ঝরে
বাজে মোহন বাঁশি
মেধাবী সে, পরীক্ষাতে
একশ' তে পায় আঁশি।
পুষ্প আকাশ সাগর নদী
জোসনা রাতের আলো
রাতের পাখি নীল জোনাকি
তার লাগে বেশ ভালো।
সারা দিনের কাজের ফাঁকে
একটু অবসরে
রঙ-তুলিতে ছবি আঁকে
কিংবা সে গান করে।
রুমন নামের সেই মেয়েটি
আমার স্বজন ছিল
উতল হাওয়ার প্রবঞ্চনা
উড়িয়ে তাকে নিল।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,...
...বাকিটুকু পড়ুন