somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাধবী ঝরা রাত কিংবা চির অমাবস্যার গল্প

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অপরূপ সৌন্দর্য ভরা সে নিসর্গ উদ্যান।
সুনসান
নীরব
কোথাও কোনো সাড়া নেই, শব্দ সেই।
ফুল, পাখি, নদী, ঝরনা, সবুজ অরণ্য সবাই চুপচাপ।
দিনের প্রথম আলোয় ধন্য সে সকালে ধীর লয়ে এলো মেয়েটি।
নীল জামাপরা মেয়ে, ওর নাম মাধবীলতা।
বসল সে বয়েসী বটগাছটির তলায়
দু’চোখে প্রেমের শুভ্র আবির মেখে ব্যস্ত পায়ে এলো ছেলেটি।
ছেলেটির নাম সকাল।
তারপর সম্মিলিত হাসিতে ঝলমলে হয়ে উঠল ওরা দু’জন।
একজোড়া বটের পাতা ঝরে পড়ে যেন তাদের সম্ভাষণ জানাল।

সুয্যিটা উত্তাপ ছড়াতে শুরু করল, রোদের সঙ্গে পাল্লা দিয়ে
সেই সঙ্গে বাড়ল শাদা মেঘের ছায়া
গোটা পরিবেশ মুখরিত হয়ে উঠল পাখির কিচিরমিচির সুরে
ইথারে ভেসে এলো দূরের কোনো নদী বয়ে চলার কুলুকুলু শব্দ
ওরা দু’জন তখন আলাপে ব্যস্ত
হলুদ একটি প্রজাপতি এসে বসল মেয়েটির হাতে
প্রজাপতি উড়ে যেতেই সেখানটাতে ছুঁয়ে দিল ছেলেটি।
আবার একসঙ্গে হেসে উঠল ওরা
হেসে উঠল সকাল ও মাধবীলতা।
হেসে উঠল বাগানের ফুলগুলো
কসমস, ডালিয়া, গাঁদা, কাঞ্চন, বেলি, রক্তজবা, চন্দ্রমল্লিকা আর নয়নতারা
সবাই হেসে উঠল যে যার রঙে
গাঁদার কাঁচা হলুদ
বেলির শুভ্র শাদা
রক্তজবার রক্তলাল
আর নয়নতারার গোলাপি আভায় একসঙ্গে রঙিন হয়ে উঠল ওরা দু’জন
সকাল ও মাধবীলতা।

এভাবে সকাল কাটল
সুয্যির আকাশবদলে দুপুর গড়াল
বিকেলের বুক চিরে নেমে এলো বিকেলের ছায়া।
তখনও তারা আলাপে মত্ত
হাসি, কথা, কবিতা, গানে আর আলাপনে গোধুলির লগ্ন ছুঁয়ে নেমে এলো সন্ধ্যা।
সন্ধ্যার রঙ গায়ে মেখে সেদিনের মতো ওরা ঘরে ফিরল।

এমনি করে একদিন
দুইদন
তিনদিন
অনেকদিন কাটল।

তারপর সেই উদ্যানে আবার সকাল হলো
কিন্তু সুয্যি ওঠে না
ফুল ফোটে না
পাখিগুলো আর ডাকে না
নদীটি আবার নীরব
বটের তলার ঠাণ্ডা বাতাসে একটি পাতাও ঝরে না
সেই বটের মগডালে বাসা বেঁধেছিল একজোড়া চড়ুই
ওরা বলাবলি করে- কী হলো, কী হলো
কেন এমন হলো
কেন ছেলেটি আর এদিকে আসে না
নীল জামাপরা মেয়ে কোথায় হারালো?
পুরুষ চড়ুইটি তখন তার সঙ্গীর কানে কানে বলল:
ওরা হারিয়ে গেছে- দূর থেকে দূরে, বহুদূরে, অনেক দূরে!

http://jahidruman.blogspot.com/
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×