somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুকুরের মাংসের অবৈধ ব্যবসা রোধের চেষ্টা

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিয়েতনামে একটা সম্মেলন হবে৷ মূল আলোচ্য, মানুষের হাত থেকে কুকুরকে বাঁচানোর উপায় খোঁজা৷ অনেক বাঙালির বাসার সামনে এখনো লেখা থাকে, ‘কুকুর হইতে সাবধান'৷ কিছু দেশে সতর্কতা বিজ্ঞপ্তিটিকে উল্টো করে লেখার সময় এসেছে৷
কুকুর শব্দটির জায়গায় ‘মানুষ' বসিয়ে দিলে বিজ্ঞপ্তিটা হবে, ‘মানুষ হইতে সাবধান'৷ ভিয়েতনামে যে সম্মেলনটি হবে সেখান থেকে আসলে কিছু দেশের প্রতি কুকুরের মাংসের অবৈধ ব্যবসা বন্ধের আহ্বান জানানো হবে৷ সে আহ্বানে কতটা কাজ হবে বলা মুশকিল৷ এশিয়ার কিছু দেশ, বিশেষ করে থাইল্যান্ড থেকে হাজার হাজার কুকুর বাড়ি থেকে চুরি করে, কিংবা রাস্তা থেকে ধরে ট্রাকে তুলে পাঠিয়ে দেয়া হয় ভিয়েতনামে৷ কুকুর বিক্রি করে পাওয়া যায় লক্ষ লক্ষ ডলার৷ অর্থলোভী অনেক লোক তাই নেমে পড়েছে এই ব্যবসায়৷
ভিয়েতনামে কুকুর হত্যা করে মাংস খাওয়ায় আইনি বাঁধা নেই৷ এ কারণে কুকুর ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য ভিয়েতনাম৷ সবচেয়ে বড় যোগানদাতা থাইল্যান্ড৷ গত মে মাসে এক আবর্জনার স্তূপে পাওয়া গেছে কয়েক হাজার কুকুরের খুলি৷ দেহের বাকি অংশ গেছে কুকুরভোজী মানুষের পেটে৷

বিশ্বের বেশ কিছু দেশে কুকুরের মাংশ খাওয়ার চল আছে৷ দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড আছে সেই তালিকায়৷ তবে জনপ্রিয়তার কথা ভাবলে ভিয়েতনামকে রাখতে হবে একেবারে ওপরে৷ ভিয়েতনামের অনেক মানুষ মনে করেন, কুকুরের মাংস শরীর গরম রাখে৷ সে কারণে অন্যান্য গৃহপালিত প্রাণীর চেয়ে বেশি দাম দিয়েই কুকুরের মাংস খায় তারা৷
অবৈধ ব্যবসা রোধের পথে সবচেয়ে বড় সমস্যা মানুষের অর্থলোভ৷ থাই সরকার একবার রাস্তার কুকুরদের জন্য আবাসের ব্যবস্থা করতে বিশেষ বরাদ্দ দিয়েছিল৷ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই টাকা৷ অথচ কুকুর এখনো রাস্তায় রাস্তায় ঘোরে৷ অবৈধ ব্যবসায়ীরা তাদের ধরে নিয়ে তোলে ট্রাক কিংবা নৌকায়৷ তারপর হয় মেকং নদী, অথবা সড়ক পথ ধরে চলে যায় ভিয়েতনামে৷ সাই ডগ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জন ডেলি কুকুর রক্ষায় করণীয় ঠিক করায় ব্যস্ত৷ ভিয়েতনামে অনুষ্ঠেয় সম্মেলন শুরুর অপেক্ষা করছেন আগ্রহ নিয়ে৷ সম্মেলনে একটা প্রস্তাব কী আসবে? কুকুর কামড়ে দিতে পারে – এই ভয়ে বাড়ির সামনে মানুষ লিখে রাখে, ‘কুকুর হইতে সাবধান'৷ কুকুরকে মানুষের হাত থেকে বাঁচাতে কুকুরের গলা, কিংবা ঘরের সামনে যদি লিখে রাখা হয়, ‘মানুষ হইতে সাবধান', কেমন হবে?

সূত্র: ডয়চে ভেলে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো... ...বাকিটুকু পড়ুন

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

×