somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুন টুন টুনটুনি

২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকেই টুনির প্রচন্ড মন খারাপ। মা মেরেছে। মা যখন মারেন অমানুষের মত মারেন। মা টুনিকে মেরেছেন কারন টুনির ব্যাগে একটা প্রেমপত্র পাওয়া গেছে। নিচের তলার ভাড়াটের ছেলে মজনু টুনিকে প্রেমপত্রটা দিয়েছে। টুনি কি করবে বুঝতে না পেরে ব্যাগে ভরে ফেলেছে। মজনুকে টুনি প্রচন্ড ভয় পায়। মজনুর ভয়ে টুনি ছাদেও যেতে পারে না। একবার টুনিকে ছাদে একা পেয়ে জড়িয়ে ধরবার চেষ্টা করেছিল। টুনি কাউকে বলেনি। মাকে বললে মা মেরেই ফেলবে। টুনিকে যখন মা মারেন, মার ব্লাড প্রেশার বেড়ে যায়, মাথায় পানি ঢালতে হয়। মা আগে মোটেও এরকম ছিলেন না। বাবা মারা যাবার পর থেকেই মা কিরকম যেন হয়ে গেছেন। আগে বাবা প্রতি পূর্ণিমার রাতে ছাদে চলে যেতেন। ছাদে মাদুর বিছানো হত। আর মা দরাজ গলায় গাইতেন “চাদের হাসি বাধ ভেঙ্গেছে’’। আহ! কি চমৎকার দিন ছিল।


বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। টুনির মন কিছুতেই ভালো হচ্ছে না। মন খারাপ কাটানোর অনেক গুলো উপায় টুনির জানা আছে। এর মধ্যে একটা হচ্ছে গুনগুন করে খুব প্রিয় কোনো গান গাওয়া। টুনির গানের গলা বেশ ভালো। স্কুলে বেশ কয়েকটা প্রোগ্রামে টুনি গান গেয়েছে। স্কুলের রেহানা ম্যাডাম সবসময় বলেন, আরে এই মেয়ে তো একদিন ভূবন জয় করবে। আজ গান গেয়েও কোন লাভ হচ্ছে না। পাশের বাসায় জোরে জোরে আতিফ আসলামের গান বাজছে ‘ ছোড় দি খুদায়ী ম্যায়নে তেরে লিয়ে’।
উফ অসহ্য।
মন খারাপ কাটানোর আর একটা উপায় হচ্ছে বৃষ্টিতে ভেজা। টুনি ছাদে গেল। বৃষ্টির ফোটাগুলো কি বড় বড়। টুনি বৃষ্টিতে ভিজছে।
আহ! কি শান্তি।


সকাল থেকে মজনুরও মেজাজ খুব খারাপ। সারা রাত জুয়া খেলে প্রচুর টাকা হেরেছে। মেজাজ ভালো করতে হলে গাঁজায় টান দিতে হবে। মজনু ইয়াবা, ডাইল আরও অনেক হাবিজাবি খেয়ে দেখেছে কিন্তু গাঁজার ওপর কিছু নাই। কিন্তু কোথায় গিয়ে খাওয়া যায়। ছাদে যেতে হবে। টুনিদের ছাদের কিনারে একটা টিনের চালামতন আছে। ওখানে গিয়ে ঠান্ডা মাথায় গাঁজায় টান দিতে হবে। বৃষ্টিটা এসে ভালই হয়েছে। কেউ আর বিরক্ত করতে ছাদে যাবে না। সিড়ি দিয়ে উঠতে উঠতে মজনুর টুনির কথা মনে পড়ল। মাত্র ক্লাশ এইটে পড়ে, এরই মধ্যে মেয়েটা একটা ডবকা মাল হয়ে উঠেছে। শালীকে একদিন হাতের নাগালে পেলে হয়, নদীমে কিতনা খাল আর মিরচা মে কিতনা ঝাল বুঝিয়ে ছাড়ব। কিন্তু এসব ব্যাপারে মজনু ধৈর্য্য ধরতে জানে। সুযোগ আসবেই।


টুনি এখনো ভিজে চলেছে। প্রচন্ড ঠান্ডা লাগছে। টুনি থরথর করে কাঁপছে। বাসায় যেতে হবে। টুনি এমন সময় ছাদের দরজায় মজনুকে দেখতে পেল।


বৃষ্টি থেমে গেছে। কিন্তু আতিফ আসলাম এখনো গেয়ে চলেছে “তেরে লিয়ে.........”
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×