somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষের মহাপুরুষত্ব

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮ , ১৬, ২২, ২৬, ৩২ কিংবা ৪২....................কোনটা আপনার পছন্দ!!! এগুলো কোন সাধারন সংখ্যা না, প্রতিটা সংখ্যাই অসাধারন,লোভনীয়। বেছে নেন যে কোন একটা। আপনি একজন পুরুষ। আপনার অধিকার আছে বেছে নেওয়ার, জোর করার, না পেলে গলা টিপে মেরে ফেলার। আপনি একজন পুরুষ যে একটা আট বছরের বাচ্চাকে এক নিমেষে বানিয়ে ফেলেন নারী। আপনি একজন পুরুষ যে তার ভালোবাসার মানুষটাকে ২৬ টুকরা করে মেলে দেন আকাশে। ভালবাসা পাখা মেলে!!!! আপনি একজন পুরুষ যিনি মসজিদে পাচ ওয়াক্ত নামাজের নেতৃত্ব দিলেও ভুলে যান না আপনার দুপায়ের মাঝখানের দন্ডটির অস্বস্তিকর উপস্থিতির কথা। আপনি একজন পুরুষ যিনি যৌতুকের জন্য বউয়ের চুল কেটে দেন,গায়ে দেন গরম খুন্তির ছেকা, ভালো না লাগলে মেরেও ফেলেন। আবার আপনিই সেই পুরুষ মানুষটা যিনি বউয়ের জন্য মাকে লাথি মারতেও কুন্ঠাবোধ করেন না। আপনিই সেই পুরুষ যিনি প্রত্যাখিত হলে এসিডে ঝলসে দেন কোন নারীর মুখ।

আমি নিজেও একজন পুরুষ। উপরের যেকোন ক্যাটাগরীর মধ্যে আমিও পড়তে পারি। সময় আর সুযোগের অভাব হয়ত আমাকে মহাপুরুষ বানিয়ে রেখেছে। তাই বলে আমার পুরুষ স্বত্বা আমারে কখনও ভুলতে দেয় না “আমি কি জিনিস”।

পাচ ওয়াক্ত নামাজ পড়া দাড়িওয়ালা মানুষটাকে যখন ফেসবুকে সানী লিওনের ভিডিওর লিংকে কমেন্ট করতে দেখি তখন অবাক হইনা, কারন আমি ইতিমধ্যে জেনে গেছি আমরা শুধু পুরুষ না মহাপুরুষ। প্রচন্ড ভীড়ের বাসে যখন খুব সুদর্শন কাউকে যখন কোন নিরুপায় মেয়ের গায়ে নির্দ্বিধায় হাত দিতে দেখি, মহাপুরুষ শব্দটাকে বড় আপন মনে হয়। জনৈক স্নেহশীল পিতার নামে যখন শুনি কাজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ, মুখোশধারী এ মহাপুরুষের জীবন নিয়ে গর্ব হয়।

মহাপুরুষের জীবন চাই না। সত্যিকারের ভালো মানুষ হয়ে বেচে থাকতে চাই।

কাজটা কি খুব বেশী কঠিন???

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×