
আজ কি সেই দিন
কি এক ঘোর, কি এক নিস্তব্ধতা
চারপাশের সমস্ত থেকে, আমি কেমনে বোঝাই ?
এটা কি সেইদিন ছিলো যেদিন আলো-আঁধারীতে
অসংখ্য জোনাক উড়েছিলো
শহুরে দীপাবলিতে মাতা পড়শীর সাথে ?
এটা কি সেইদিন ছিলো যেদিন একাকী অন্ধকারে
আমি ঘোর তপস্যায় ছিলাম।
আর আমার অন্দরমহল আলোয় উদ্ভাসিত ছিলো।
এটা কি সেইদিন যেদিন আমি এক বুক আশা নিয়ে
এক চিলতে আকাশের নিচে হঠাৎ ঘুমিয়েছিলাম !
অচেতন ঘুমে শুধু তোমার নামই জপছিলাম !
এক অদ্ভুত চাঁদ আমার ঘুম ভাঙ্গিয়েছিলো।
জোছনাপ্লাবিত আমি বুঝতেই পারিনি কোথায় আছি !
কে জানতো সেটাই হবে আমার শেষ পূর্ণিমা !
মাঝে কত আধপূর্ণিমা দেখলাম।
কিন্তু আজ কেনো সেই একই শীতল বাতাস বইছে ?
কেনো প্রতিটা শব্দ সেদিনের গান গাইছে ?
প্রতিটা সুর বুকের ভেতরে শুধু আলোড়নই তুলে যাচ্ছে।
ঢেউগুলো যেনো ভাঙ্গছে !
আজ কি সেই দিন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

