somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোরার চোখ

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খায়রুল আহসান ভাইয়ের ব্লগে এই কবিতাটি পেয়েছিলাম। উনার অনুবাদটি আমার বেশ লেগেছিলো। এবং আমারও ইচ্ছে হয়েছিলো অনুবাদ করার। তাই উনার অনুমতি নিয়ে অনুবাদটি করার চেষ্টা করলাম। আমি word for word না করে sense for sense মানে শুধুই নির্যাসটুকু নিতে চেয়েছি। এই প্রথম অনুবাদ করলাম।

লোরার চোখ


সেদিন বিকেলে একলা ছিলাম বসে,
হঠাৎ এক রূপসি এসে বসলো পাশ ঘেষে।
চোখ যেনো তার মায়াবিনী এক হরিণ !
আমায় কেড়ে নিলো সেই মায়ারই গহীন।
গহীন থেকে চোখের ভাষায় ডাকলো যেনো কেউ।
আহ সে বুঝি কি ইশারা দিলো; উঠলো মনে ঢেউ !
ভাবলাম আবার মিথ্যে নয়তো, অলীক কোন স্বপন ?
হয়তো আমার চোখেই ছাই ঢেলেছে ওর রূপের দহন।


এসব যখন ভাবছি তখন শুকিয়ে এলো গলা।
হাটুর কাঁপায় মুখ ফুটিয়ে হলোনা কিছুই বলা।
ঠিক তখনি কিন্নরী স্বর উঠলো লাজুক হেসে।
তার অধর যেন ডাকলো আমায় অধর চুমের দেশে।
ওহ ! আমার দম আটকে আসে।


কিন্তু একি ! সখি যে এবার বিদায় পথে হাঁটে।
পেছন ফিরে হাত নাড়িয়ে চলে আপন বাটে।
হায় আমার অস্ত নামলো পাটে !


নাম ছিলো তার লোরা লী,
বানালো আমায় রূদালী।
বিদায় লোরা, বিদায়।
আমি আকুল হয়ে থাকবো অপেক্ষায়,
তুমি আসবে আবার প্রণয় নূপুর পায়।


মূল কবিতা


Lora's Look


Lora Lee sat next to me,
I gazed into her eyes.
It made me think
Did I see her wink ?


Or did I blink ?
Was something in my eyes ?


My mind went crazy,
My tongue got lazy.
I couldn't speak,
My knees felt weak.


Then I saw her smile,
It took me a while,
To catch my breath,
I was scared to death !


She rose and left,
But waved goodbye.
I felt so bad,
I wanted to cry.


Farewell Lora lee,
I hope you can see,
what you did to me !


Lento Maez

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫৮
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×