

তাঁকে নিয়ে সৃষ্টিগুলো অন্যরকম।
খুব বিকেলে ঝড়ো হাওয়ার মাতম যেমন
উড়ে চলা মেঘ বালিকার ব্যস্ত সমন,
তাঁকে ঘিরে সৃষ্টিগুলো ঠিক সেরকম।
অদ্ভুতুড়ে হাওয়ায় ফোঁটা
কুসুমরঙ্গা জুঁই চামেলি,
তাঁর মনেরই দ্বিত্ব আভায়
নেচে চলে খামখেয়ালী।
যখন সুকুমারদের সুখের সভায়
উচ্চহাস্যে গর্জন,
তখন সে নগরে হেঁটে বেড়ায় করতে
ন্যায় এর অর্জন।
তাঁকে নিয়ে ভাবনাগুলো অন্যরকম।
টগবগিয়ে ছুটতে থাকা ঘোড়ায় যেমন
দুই পায়েতে আটকে থাকে শক্ত খড়ম,
তাঁকে ঘিরে ভাবনাগুলো ঠিক সেরকম।
যখন তাঁকে প্রশ্ন করি, এই যে করিস হামলা,
তোঁর বুঝিরে নেইকো ভয় ধরবে বড় আমলা?
জবাবে সে দারুণ হাসে,
ঠোঁটের ফাঁকে একটু কাশে।
আমলা আমি চিনিনা, চাই গামলা ভরা ভাত।
ফিরুক আমার নকশী গাঁয়ের ধান, পাট আর তাঁত।


সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




