



এখানে সবাই তুমুল ব্যস্ত খবর নিয়ে।
কত খবর তারা রোজ লিখে যায় !
কত হানাহানি, নিত্য নতুন আনাগোনা তাঁদের হাতে প্রাণ পায় !
মৃতের শরীর মরেও বাঁচে! কখনওবা বেঁচেও মরে হাজারো আর্তনাদ।
এসবের ভীরে তাঁদের ব্যস্ততা দমে না এতটুকুও। ওরা কেউ বিস্মিতও হয় না।
ফুরসত কোথায় ?!
খুব অবলীলায় ওরা হেসে যায়। খেলে যায় খবরের খেলা।
গরম গরম খবর না হলে যে আর্কাইভে জমবে ধূলো।
অবসরে হাতও হয়ে যেতে পারে নুলো।
এসব চিন্তায় তাঁরা একটি বৃহৎ পরিবার হয়েছে।
বিস্ময়হীন নিষ্ঠুরতার সদা চঞ্চল প্রগলভতা যে পরিবারের প্রতীক।
কিছুদিনের অতিথি; আমার চোখে রাজ্যের বিস্ময় !
কখনওবা ক্লান্ত এই একঘেয়েমি সামষ্টিক বিশালতায়।
মনটা আমার মাটির দেহে কর্পূর।
শুধু পাত্রটাই ভারী থেকে যায়।
কত আহত সন্ধ্যা আমি ছটফট করেছি, মুক্তি চেয়েছি এখান থেকে !
বিস্ময়ে আরও বিস্ময়াভূত হয়ে এই পরিবারটিকে দেখেছি।
আমি না হলেও ওরা আমার কাছে ব্রাত্য হয়ে পড়ছিল।
বড় অস্থির ছিল সেই দিনগুলিতে শ্বাসটুকু নেয়া, শ্বাস নেয়ার ধৈর্য ধারণ করা।
বারবার দেখতে চাইতাম নিবিষ্ট মুখগুলো।
মানুষের এত খবর যে ওরা রাখছে, ওদের খবর যেন রাখছি আমি !
শুধু আমার মনের খবর রাখারই কেউ ছিল না কোনদিন।
আমি যেন বন্দী এক কোকিল,
অবিরাম গান গেয়ে যাচ্ছি উষ্ণতার,
কিন্তু শুনতে পাচ্ছে না কেউ !
শুনতে পাচ্ছে না কেউ.....।
বি দ্রঃ- আমি এক মাস একটি নিউজ চ্যানেলে ইন্টার্নি করেছি। সেই অভিজ্ঞতায় এই লেখা।
ছবিঃ- গুগোল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

