
আশাবরী মেঘ ডাকে স্বপ্নেরও দুয়ারে,
কিশোরী কাজল চোখে আশার কিনারে।
অবুঝ পাখি ত্রিভুজ খেয়ালে,
লুকিয়ে থাকে পাতারও আড়ালে।
নব পল্লবী শাখা আলোর টানে,
হাত বাড়িয়ে দেয় সবুজ গানে।
সোনারই বরণ কন্যারই বালা,
লুটিয়ে পড়ে ফুলেরও ডালা।
ঐরূপ স্মরণে মন লবঙ্গ বনে,
খুনসুটি মাতে পাপিয়ার সনে।
তোমারই সাথে আমারই ছায়া,
ঘর বাঁধে হেসে ভুলিয়ে কায়া।
অন্তহীনের মাঝে তুমি যেন অপ্সরী,
পূরবী হাওয়ায় পথভোলা লাজপরী।
এমনও দিনে যাই যে ফিরে,
চাঁদেরও থালায় জোছনা নীড়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




