somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাদিজার সুস্থতার জন্য অপেক্ষা

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খাদিজা আক্তার নার্গিসের সুস্থতার জন্য সবার অপেক্ষা। গোটা দেশ যেন অপেক্ষা করছে কখন খাদিজা সুস্থ হয়ে উঠবে। কখন ডাক্তার খবর দিবে খাদিজার জ্ঞান ফিরেছে। আত্মীয় কিংবা পরিবারের সদস্য নন, এমনও অনেক মানুষ সকাল হলেই স্কয়ার হাসপাতালের সামনে গিয়ে জড়ো হচ্ছেন। খোঁজ খবর নিচ্ছেন খাদিজার শারীরিক অবস্থার।

ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে আহত সিলেট সরকারি মহিলা কলেজ শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তার ভাই শাহীন আহমদ।

আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এখনো তিনি ডাক্তাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আজ সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে শাহিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার মৃত্যু বা সুস্থতার বিষয়ে গুজব না ছড়ানোরও আহ্বান জানান।

শাহীন আহমদ বলেন, খাদিজার অবস্থার উন্নতি হয়নি আবার অবনতিও হয়নি। এটাই আমাদের জন্য আশার সৃষ্টি করেছে। এখান থেকে সে কাম ব্যাক করতে পারে। তবে সার্জারি করার পর তার কন্ডিশন আগের চেয়ে ভালো।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার মৃত্যু বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছেন। আবার অনেকে বলছেন সে চোখ খুলেছে, হাত পা নাড়ছে। এসব গুজব ছাড়া আর কিছু না। গোটা জাতি আমার বোনের জন্য দোয়া করছেন। তার অবস্থার পরিবর্তন হলে আমরা গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানাবো। আশা করি কেউ এটাকে নিয়ে গুজব ছড়াবেন না।

বোনের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ঘটনার পর থেকে খাদিজার সুস্থতার জন্য জন্য সবাই দোয়া করছেন। আপনারা সবাই দোয়া করুন সে যেন সুস্থ উঠে।

মেডিসিন ক্রিটিক্যাল ইউনিটের চিকিৎসক মির্জা নাজিম উদ্দীন বলেছেন, খাদিজার অবস্থা স্থিতিশীল। তবে আগের অবস্থা থেকে উন্নতির দিকে যাচ্ছে। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গত সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। সেখান থেকে ইমরান নামের এক ছাত্র তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির পর সেখানে তার প্রথম দফায় অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার বিকেলে খাদিজার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, ছাত্রলীগ নেতা বদরুলকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×