somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্পের বিজয়ের পেছনে ৫ কারণ

০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক বছর আগে প্রেসিডেন্সিয়াল পদের প্রচারণা শুরুর পর থেকেই ডোনাল্ড ট্রাম্প সব দিক দিয়েই বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন। আসলে খুব কম মানুষই ধারণা করেছিল যে, তিনি নির্বাচনী দৌড়ে টিকে থাকবেন। তবে তিনি সেই দৌড়ে টিকে যান।

তারা ভেবেছিলেন, তিনি জরিপে নাকচ হয়ে যাবেন। তাও তিনি জরিপগুলোয় ভালোভাবেই টিকে রইলেন। তারা ভাবলেন, তিনি প্রাইমারিতে টিকতে পারবেন না। সেটাও তিনি টিকে দেখালেন। তারা ভাবলো, তিনি রিপাবলিকান পার্টির নমিনেশন পাবেন না। তিনি নমিনেশনও পেলেন।

সবশেষে তারা বললেন, যত যাই হোক, নির্বাচনে জিতে আসার মতো ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই।

কিন্তু তিনিই এখন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। অনেকে ভাবেননি, এমন পাঁচটি কারণ তার এই বিজয়ের পেছনে ভূমিকা রেখেছে। শ্বেতাঙ্গদের সমর্থন ওহাইও, ফ্লোরিডা, এবং নর্থ ক্যারোলিনার শ্বেতাঙ্গ প্রধান রাজ্যগুলো একের পর এক ট্রাম্পের পক্ষে সমর্থন দিয়েছেন।

এসব রাজ্যের বেশিরভাগ ভোট ডেমোক্রেটদের পক্ষে গিয়েছে। কারণ এসব রাজ্যের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা মনে করছেন, এতদিন তারা যাদের ভোট দিয়েছেন, সেখানে তারা উপেক্ষিত হয়েছেন। তাই তারা এবার বিকল্প কিছুর সন্ধান করেছেন। নির্বিকার ডোনাল্ড ট্রাম্প পুরো নির্বাচনী প্রচারণার সময় বেশ কয়েকজন তারকার সঙ্গে বিবাদে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ ফেরত জন ম্যাককেইনকে বিদ্রূপ করেছেন।

ফক্স নিউজের প্রেজেন্টার মেগান কেলির সঙ্গে বিবাদে জড়িয়েছেন। নারীদের বিষয়ে তার যৌন আচরণ নিয়ে তার ক্ষমা চাওয়ার বিষয়টিও ছিলো দায়সারা গোছের। এমনকি তিনটি প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি হেরে গেছেন বলেই মনে করা হয়। কিন্তু তারপরেও, তিনি যেন বার বার আলোচনায় ফিরে এসেছেন। এমনকি এসব বিতর্কও যেন পাত্তা না পেয়ে ফিরে গেছে।

বহিরাগত একজন শুধু ডেমোক্রেটদের বিরুদ্ধে নয়, ডোনাল্ড ট্রাম্প লড়াই করেছেন তার নিজের দলের অনেক নেতার বিরুদ্ধে লড়াই করেছে এবং সবাইকে পরাজিত করেছেন। এমনকি পার্টির নেতা, হাউজ স্পিকার পল রায়ানের কোনও সাহায্যই তাদের দরকার হয়নি। হয়তো তার জয়ের পিছনে এটাও একটি ভূমিকা রেখেছে যে, তিনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।

তার পুরো প্রচারণার সময় তিনি নিজেকে এমনভাবে তুলে ধরেছেন যে, তার কারো দরকার নেই, জয়ের জন্য তিনি নিজেই যথেষ্ট। কোমির আর্বিভাব হিলারি ক্লিনটনের ইমেইল নিয়ে নতুন করে তদন্তের কথা ঘোষণা করে, এফবিআই পরিচালক জেমস কোমির ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বড় ভূমিকা রেখেছেন। নির্বাচনের শেষের দিকে তার ওই ঘোষণা অনেক দোদুল্যমান রাজ্যের ভোটারদের মত পরিবর্তন করে দিয়েছে। ট্রাম্পের আলাদা প্রচারণা কৌশল নির্বাচনী প্রচারণার প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু সেটি প্রমাণ করে দিয়েছে যে, তিনি অনেক বিশেষজ্ঞের চেয়ে ভালো প্রচারণা বোঝেন। তিনি উইন্সকিনসন আর মিশিগানের মতো রাজ্যগুলোয় প্রচারণা চালিয়েছেন, যা বিশেষজ্ঞরা ধারণা করতেন যে, তার পক্ষে নেয়া সম্ভব না। এমনকি দরজায় দরজায় প্রচারণার বদলে তিনি বিশাল বিশাল র‍্যালি আর সমাবেশ করেছেন। তার অনেক প্রচারণার কৌশল বিশেষজ্ঞদের কাছে ঠিক মনে হয়নি, কিন্তু সেগুলোয় শেষ পর্যন্ত কাজ দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×