somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা এবং

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেখানে প্রতিদ্বন্দ্বীতা নেই, সেখানে জীবনের বিকাশ নেই, নেই প্রেরণা-প্রয়াস। জীবনের জাগরনের জন্য চাই দ্বন্দ্ব। যারা চিন্তাবিদ তাদের পারস্পরিক অবস্থার সংঘাত ঘটে। কিন্তু এতে তারা দমে যান না। মানব দরদীরা আঘাতে জর্জরিত হয়ে, নতুন চিšতায় উদ্বুদ্ধ হন এবং তাদের চিšতা সমাজ পরিবর্তনের সূচনা করে। সার্বজনীন সত্য প্রতিষ্ঠায় নিজেকে ব্রত রাখেন। যথার্থ জ্ঞানই পূণ্য। অজ্ঞানতা অকল্যানের মূল। কেননা মন্দকাজ অজ্ঞানতার বশতই করে থাকে।
জ্ঞান বা শিক্ষা মানে মানসিক ও নৈতিক শিক্ষাকে বুঝায়। এটা হল আলো যা আমাদের মনের দিগন্ত থেকে সকল অন্ধকার দূর করে। আর সে যথার্থ জ্ঞান অর্জনের প্রাণকেন্দ্র হল বিশ্ববিদ্যালয়। এখানে সর্বোত্তম জ্ঞান অর্জনের পর একটি সনদ হাতে নিয়ে যায় মাত্র। কজনইবা সুশিক্ষায় শিক্ষিত হন। দেশের গুরুত্বপূর্ণ পদে বসে অনৈতিক কাজে লিপ্ত। কোথায় সেই শিক্ষা? আগের দিনে শিক্ষিত সমাজ টিপ সইয়ের দ্বারা ঠকিয়েছে। আর এখন নিজের সইয়ের দ্বারা ঠকাচ্ছে। ঠিক মুদ্রার এপিঠ ওপিঠ । তাহলে কি জাতির অšতরায়ের জন্য অক্ষরজ্ঞান সম্পন্নরাই দায়ী? যে জাতি যতশিক্ষিত সে জাতি কি তত দূর্নিতিগ্রস্ত? নাকি দেশে স্বশিক্ষিত লোকের অভাব রয়েছে? নাকি সুশীল সমাজ তাদের মনুষত্বকে বিকিয়ে দিয়েছে! না শিক্ষা প্রদানের কৌশলের অভাব রয়েছে! শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিকল্পনাহীন। অভাব রয়েছে পাঠদান ও শিক্ষো গ্রহনের পদ্ধতি। ছাত্রশিক্ষকের মধ্যাকার সুসম্পর্কের অভাব রয়েছে। অভাব রয়েছে মেধা বিকাশের জায়গাগুলির। সক্রেটিসের মতে, মাতৃগর্ভ থেকে পরিপূর্ণ মানবসšতান বের হয়ে আসতে ধাত্রী সহায়তা করে মাত্র। আর শিক্ষক ও শিক্ষার্থীর পারষ্পরিক জ্ঞান চর্চার মাধ্যমে নির্ধারিত সত্যকে খুঁজে পায়। দেশের অনৈতিক রাজনীতির ছত্রছায়ায় জড়িয়ে পড়ে ছাত্রশিক্ষক মহল। স্বার্থ আদায়ে দুজনেই সচেষ্ট। কথায় বলে কোন সুস্থ ম¯িতষ্ক নোংরা রাজনীতিকে সমর্থন করেনা। শিক্ষকগণ সত্য প্রকাশের বাহক। নীতিতে অটুট থেকে দেশ ও দশের জন্য বা¯তবসম্মত পাঠ্যক্রম সাজানো অপরিহার্য। সময়কে গুরুত্ব দিয়ে পাঠচর্চা অত্যাবশ্যক। দর্শন আমাকে সে শিক্ষাই দিয়েছে। কিন্তু ছাত্র হয়ে সে চর্চা করতে পারলাম কোথায়? ছাত্রসংগঠনের কাজ হিসেবে ছাত্র সুবিধার দাবি আদায় হল না। হল আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ভি জি এফ কার্ডের দাবির প্রয়োজন ছিল। বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ অভিযুক্তগণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হলোনা সরকার সমর্থিত ছাত্রসংগঠনের জন্য। মাঝে মধ্যে মনে হয় এরা ছাত্রদের বোকা বানিয়ে মাথায় কাঁঠাল ভেঙ্গে খায়,আবার খাওয়া শেষে আঠা লাগিয়ে দিয়ে যায়। কোথায় গেল স্বাধীনতা? দূর্নিতির জন্যই কি দেশটি স্বাধীন হয়েছিল? এই বেড়াজাল থেকে বের হতে না পারলে কিসের দার্শনিক সত্যের পথ চলা।
শুধু নিন্দাও পথ চলা নয়। মুক্তিযোদ্ধাদের কথা আবার টলেমির ভূকেন্দ্রিক মতবাদের মত পিছিয়ে দেয়া যুগের কথার মত বললে চলবে না। কেননা হয়ত টলেমির ঐ মতবাদ ছাড়া আজও গ্রহের কেন্দ্র সম্পর্কে মতবাদ প্রতিষ্ঠা হত না। তাই মুক্তিযোদ্ধাদের অবদান স্বীকার্য। কেননা শুকনো পাতা তো মরমর করবেই। লালসা দমনই মনুষত্ব।
তাই যতদিন আমরা ছাত্র-শিক্ষকগণ ৯০% মেধাশূন্য ঘৃণ্য রাজনৈতিক দল থেকে নিজেদেরকে উন্মোচন করতে না পারছি, সময়ানুবর্তিতা ও নিজ দায়িত্বকে স্বসুবিধা থেকে প্রস্থান না করছি; ততদিন একটি সুন্দর জাতি উপহার দেয়া সম্ভব হচ্ছে না। তাই এ পথ চলাকে পদমর্যাদায় বিভেদ না রেখে ছাত্র-শিক্ষক, সুশীল সমাজ বিশ্ববিদ্যলয়কে সুন্দর জাতি গঠনের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলে মানুষের বিশ্ববিদ্যালয় সম্পর্কে রণক্ষেত্র ধারণাটি পাল্টে দিই।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×