[সাইজ=3]বিপন্ন জ্যোছনায় বসতি আমার নেই,
কবিতার মত নির্জন, কবিতার মত মৌনতায় আমার বসতি।
অথচ চারপাশে কাঁকর বিছানো পথ, নৈরাশ্যবাদের
যত অশুভ কথা কানের ভিতরে হয় বিস্ফোরণ
তবুও আমার কবিতার মত সংসারে আসতে দেইনা বিপন্নতা !
কেটেছে কৈশোরে কত শত শকুনের থাবাময় কথা।
অথচ কবিতায় ব্যবহৃত শব্দকোষ ছিল আমার বশ্যতা।
বিপন্ন জ্যোছনায় আমার বসতি নেই,
সর্বে সর্বা কবিতা দিয়েই জয় করেছি সর্ব বিপন্নতা।
ফুলেল শব্দে ক্লান্তি ঘুচিয়েছি নির্দ্ধিধায়।
মানুষের সব বিপন্নতা, মানুষের কারনে হয়
শব্দ দিয়ে জ্যোছনায় কেন দাও শিল্পদীর্ঘ পথ
তার চেয়ে কবিতা ভালোবাসতে সেখানে বসতি কর
জ্যোছনা আকাশ, পাখির নীড় সবুজ প্রজাপতি সব হবে পাওয়া।
অশুভ কথায় কানে হবেনা বিস্ফোরণ!
মানুষ হয়ে ক্ষমা কর মানুষ কে-
বিপন্ন জ্যোছনায় আমার বসতি নেই।
বরং জ্যোছনাকে মানুষই করে বিপন্ন ?
জীবনের ভূলগুলো ভূলে যেয়ে গড়ে তুলি
কবিতার মত সংসার। [/সাইজ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




