এক
[ইটালিক] তুমি ছিলে সকালে রাতে অপেক্ষায়
আর আমি ছিলাম প্রতিক্ষন।
তোমার বিরহ মুখ দেখলে আমার কান্না পায়;
আর আমি শতবার কাঁদলেও দাওনা চোখ মুছে!
কখনো বল বৃষ্টি কখনো বল মুক্তদানা !!![/ইটালিক]
দুই
[ইটালিক] যাবার আগে বলে গেলেনা আবার আসি
তুমি জাননা তোমাকে আমি কতটা ভালোবাসি।
ভালোবাসা বুঝি মেঘ আর মেঘে চোখ রেখে
বৃষ্টি জলে স্নান করি।[/ইটালিক]
তিন
[ইটালিক]তোমাকে যখন দেখি তখন কোন কথা বলনা, 'ছেলে'
রাত সোহাগে যা দিয়েছ সবকিছু
মধুর চেয়ে মধুর! [/ইটালিক]
চার
[ইটালিক] পৃথিবীতে তোমাকে ভালোবেসে
আজও আমি সমাজকে
শ্রদ্ধা করি, তুমিই শিখিয়েছিলে
একদিন সামাজিকতাই জীবন।[/ইটালিক]
পাঁচ
[ইটালিক] তুমি শুধু আমার বলে জানি
আমাকে কি তুমি আমার মত করে জান !
তোমার দীর্ঘ অদর্শনে অনুভব করি
তুমি আমার কতটা কাছের ? [/ইটালিক]
ছয়
[ইটালিক] কত দুঃখ পেলে বুকের ভেতর
অশ্রুপাত জমে,
কত অপেক্ষায় কাটে দীর্ঘ দিন রাত?
তোমার কথা ভেবে,
সময়ের বুকে ঘাসের মত বেঁচে থাকি।
কত ভোর কত নিশি তোমাকে দেখিনি
তবু আমি তোমার জন্য অপেক্ষায় থাকি ? !!!!...[/ইটালিক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




