[সাইজ=3] [ইটালিক] স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে
এক সকরুণ পরিচয়ে স্মৃতি মাখানো পলকহীন চোখে,
যন্ত্রণাকিষ্ট দুটি হাত তুলে- আশীর্বাদের ভঙ্গিতে।
তার মুখের হাসিতে, আমার চোখে ধরা পড়ল সেই অন্ধকার কক্ষ,
তার নিস্প্রাণ হাসিতে উপলব্ধি করলাম-আমরা দাঁড়িয়ে যেখানে
-তার নাম নরক।
'অচিন' বন্ধু, আমি বললাম, 'এখানে কিছু তো নেই সন্তাপের'।
'নেই একটুও', বলল সে 'শুধু অপূর্ণ জীবনটার মমতাটুকু ছাড়া,
আর এক প্রকান্ড নৈরাশ্য। যত কিছু আশা আজ তোমার প্রাণে,
জীবনে আমিও চেয়েছিলাম তাই; ক্ষ্যাপার মতন আমিও
তন্ন তন্ন করে খুজেছি পৃথিবীর পাগল-করা রূপ, সে রূপ
নয় কোন নয়নের নীরব চেয়ে থাকা,
নয় কোন চুলের বেণীও তা একটানা কালের প্রবাহকে করে বিদ্রুপ,
যদি তা বেদনা হয়, সে বেদনা এ বেদনার চয়ে বড়, অনেক বড়। জানো কি ?
আমার উল্লাসে আমি পারতাম হাসি ফুটাতে বহু মানুষের মুখে। [/ইটালিক] [/সাইজ]
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



