পুরানো খোলস ছেড়ে সাপটি বেরিয়ে পড়েছে
আঙ্গিনায় রক্তের গন্ধ পেয়ে.......
বিষাক্ত ছোবলে এবার হয়তো নীল হয়ে উঠবে,
পানপাত্রে বেড়ে ওঠা শরতের কাশবন !
কথা ছিল, নিঘর্ুম রাতের ঘুম ভাঙ্গানো-
শৃগালের গলায় ধোঁয়ার ঘন্টা ঝুলিয়ে। অথচ-
নলিনীপুরের কুড়ানী বধু, কেন জানি.....
সংগোপনে পা কেটে বসে পচা শামুকে ! তাই-
শূন্য কলম, বিশ্বাসের জলে বুক ভিজানোর আগেই
কষ্টের সংলাপে নীরবে ভেঙ্গে যায়, ফিরে যায়
আত্মঅভিমানী কুড়ানী বধু, অযাচিত দুঃসহ মনে
নিকুঞ্জ মৃত্তিকার ঘাস-আঁচলে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



