রাজধানীর আবদুল্লাহপুরে ২ বছর ৯ মাস বয়সী শিশু নূর আকতারকে ধর্ষণ করেছে অজ্ঞাত এক নরপশু। গতকাল বিকাল ৩টায় এ বর্বর ঘটনা ঘটে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। তার পেরিনিয়াম টিয়ার ছিঁড়ে গেছে। কিন্তু ধর্ষককে শনাক্ত করা যায়নি। জানা গেছে, মেয়েটির মা নূরজিনা বেগম একজন গৃহপরিচারিকা। বাবা নূর আলম রিকশাচালক। আবদুল্লাহপুরের আদিপাড়ার আম বাগানে তারা বসবাস করেন। তার মা আদিপাড়া বড় বাগের পাটোয়ারির বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। গতকাল বিকাল ৩টায় পাটোয়ারির বাসায় নূর আকতারকে বসিয়ে তার মা কাজ করছিল। এ সময় অজ্ঞাত এক লোক শিশুটিকে নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। প্রায় ২০ মিনিট পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় মায়ের কাছে ফিরে আসে। এসময় মা তাকে জিজ্ঞেস করে, তার এ অবস্থা কে করেছে? জবাবে শিশুটি পার্শ্ববর্তী একটি একতলা পরিত্যক্ত বাড়ি দেখিয়ে দেয়। আর সে কিছু বলতে পারেনি। শিশুটি ফিরে আসার আধা ঘণ্টা পর থেকেই রক্তক্ষরণ শুরু হয়। রাত সাড়ে ৮টার দিকে তার অবস্থার অবনতি ঘটলে তাকে সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৯টার পরে গাইনি ও সার্জারি বিভাগের দু’টি বিশেষ টিম তার অস্ত্রোপচার করে। টিমের চিকিৎসকরা হলেন, ডা. সালাউদ্দিন, ডা. মাসুদ, ডা. আলাউদ্দিন, ডা. সালমা এবং ডা. উৎপলা। অপারেশনের পর ডা. সালাউদ্দিন শীর্ষ নিউজ ডটকমকে জানান, মেয়েটির যৌনাঙ্গের পেরিনিয়াম টিয়ার ছিঁড়ে গেছে। এখন পর্যন্ত থানায় এ নিয়ে মামলা হয়নি। তবে মেয়েটির গরিব মা-বাবা আইনগত পদক্ষেপ নেবেন বলে জানা গেছে। ধর্ষিত হবার পর মেয়েটি এখন আতঙ্কে ভুগছে। এখন সে মানুষ দেখলেই আঁতকে ওঠে।
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।