somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাকে জানাও তাকে ভালোবাসি

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুমাইয়া,
কেমন আছো তুমি? নিশ্চয়ই খুব ভালো? আমি মোটেই ভালো নেই। তোমার কথাই মনে পড়ে অহর্নিশ। যে কথা মুখে বলতে পারি না, সে কথাই লিখে যাই সঙ্গোপনে।

কাওসারকে কি তুমি চিনতে? মরচী গ্রামে বাড়ি? তোমার বড়ো বোনের বন্ধু শারফিনের সাথে তোমাদের বাড়ি বেড়াতে গিয়েছিল। ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল? খুব জানতে ইচ্ছে করে! ও কিছু খুদেবার্তা দেখিয়েছিল আমাকে, যেগুলো নাকি তোমার লেখা ছিল! ওগুলো দেখে আমার মনে হয়েছিল কাওসার সত্যিই বলেছে। কিন্তু সেদিন মজনু যখন বলল, ওগুলো সর্বৈব মিথ্যে, আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। এ কী করে সম্ভব? মজনুকে তুমি চেনো। আমাদের সাথেই পড়ত। মজনু বলল, তুমি আমাকেই পছন্দ করতে। সবাই যখন তোমাকে নিয়ে জল্পনা-কল্পনা করত, তোমার পিছে ঘুরত; তুমি কাউকেই পাত্তা দিতে না। মজনুর কথা আমার বিশ্বাস হয় না। তুমি যদি আমাকে পছন্দই করতে, তাহলে কেন বলোনি? তুমি তো জানতেই আমি অন্তর্মুখী স্বভাবের ছিলাম।

তুমি কাওসারের সাথে সম্পর্কে জড়িয়েছো ভেবে মনের কষ্টগুলোকে চাপা দিয়ে রেখেছিলাম। তোমাকে ভালো লাগার কথা মুখ ফুটে বলতে পারিনি কখনোই। তুমি যদি একবার আমাকে মনের কথাটা বলতে আমি দ্বিধা না করেই রাজি হয়ে যেতাম। তুমি জানো না কলেজ জীবনের দুটো বছর আমি কীভাবে কাটিয়েছি। আমার কত যে সময় কেটেছে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়! বৃহস্পতিবার এলেই বুকটা কেমন যেন চিনচিন ব্যথায় কঁকিয়ে উঠত শুক্রবার দিন তোমাকে দেখতে পাব না ভেবে। তুমি কোন টেম্পো দিয়ে আসবে, সে টেম্পোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম। টেম্পোতে তোমার সাথে কখনও কথা হতো না; অন্তত একসাথে বসে যেতে তো পারতাম। এই বা কম কীসে! কলেজ শেষে তুমি কখন টেম্পোস্ট্যান্ডে আসবে, সেজন্য অপেক্ষা করতাম। একদিন চার ঘণ্টা অপেক্ষা করেছিলাম। তুমি যে কখন চলে গিয়েছিলে, টেরই পাইনি।

কলেজে টেস্ট পরীক্ষা দিয়ে ভালুকায় চলে এলাম প্রস্তুতি কোচিং করতে। মনির স্যার তোমাকে গন্তব্য আর আমাকে উত্তরণে ভর্তি করালেন স্যারের সুবিধার্থে। কারণ, তিনি দুটোতেই ক্লাস নিতেন। আমার খুব কষ্ট লেগেছিল। তোমাকে দেখা ছাড়া থাকা সত্যিই খুব কঠিন ছিল আমার জন্য। কিন্তু কিছু করারও ছিল না। একদিন শুনলাম রানা নামের এক বখাটের সাথে তুমি প্রেম করছো। আমি বিশ্বাসই করিনি। বিশ্বাস করেছিলাম সেদিন, যেদিন স্বচক্ষে ভালুকা ডিগ্রি কলেজের সামনে তোমাদের দেখেছিলাম। রিকশায় করে যাচ্ছিলে তোমরা। আমাকে দেখে রিকশার হুড তুলে দিয়েছিলে তুমি। রানা নাকি একদিন তোমাকে জোর করে...! যার কারণে তোমার পড়ালেখা একবছর পিছিয়ে যায়। মজনু বলল, আমার অবহেলার কারণেই তুমি..! মজনু আবার এও বলল, রানা তোমাকে বাধ্য করেছিল ওর সাথে সম্পর্কে জড়াতে।

বেশ কয়েকমাস হলো তুমি আমার ফেসবুক ফ্রেন্ড। কলেজ জীবনের দু’বছরে যে পরিমাণ কথা বলা হয়নি, এই কয়েক মাসে তারচেয়েও অনেক বেশি কথা হয়েছে তোমার সঙ্গে (চ্যাট এ)। কিন্তু তোমার প্রতি আমার অনুরাগের কথা এখনও বলা হয়নি। হয়তো বলাও হবে না কোনোদিন।

ছবিঃ ফেসবুক
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ দুপুর ১:০০
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×