somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাংলা সিনেমা (মনপুরা) ও আমার কিছু উচ্ছ্বল আবেগ

০১ লা জুন, ২০১৬ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, ফার্স্ট ইয়ারে! ২০০৮ সালের রোজার ঈদ পরবর্তী সময়কার ঘটনা। একদিন বিটিভিতে ছায়াছন্দ হচ্ছিল। আমি আর আমার এক ফুফাতো ভাই টিভি দেখছিলাম। একটা কথা বলা বোধহয় বাহুল্য হবে যে, ঐ ফুফাতো ভাইয়ের সাথে আমার রুচির অদ্ভুত রকমের মিল! সেটা শুধু গান, বাজনা কিংবা সিনেমাই নয়, বৈষয়িক প্রায় সকল বিষয়েই।

হঠাৎ টিভি পর্দায় একটা গান ভেসে এলো। ছবির নাম “মনপুরা”। গানটার প্রথম অন্তরাটা এরকমঃ “সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে;
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো মনে রেখো এই আমারে।”

গান শেষ হলে ফুফাতো ভাই বলল, “এই ছবি দেখা তো ফরজ হয়ে গেছে!” আমিও সম্মতি জানালাম। গানটা আমারও অসম্ভব রকমের ভালো লেগেছে!
কয়েকদিন পর দুর্ভাগ্যবশত সিনেমার নামটা ভুলে গেলাম। এতবার চেষ্টা করলাম আর স্মরণে এলো না!

একদিন মোবাইলে একটা ম্যাসেজ এলো “মনপুরা সিনেমার গান শুনতে ডায়াল করুন..... নাম্বারে।” হঠাৎ আমার সবকিছু মনে পড়ল। ঐ নাম্বারে ডায়াল করলাম। প্রথমে “নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই” গানটা বাজল। তারপর সেই কাঙ্ক্ষিত গান। কয়েকবারই শুনলাম। “যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে” এই অংশ শুনলে চোখে জল এসে যেত (এখনও আসে)! বলে রাখা ভালো, তখন আমাদের বাড়িতে কোন গানের মোবাইল ছিল না। আমি বোধহয় নোকিয়া ১২০০ মডেল চালাতাম।

প্রতিদিন নিয়ম করে ঐ নাম্বারে ফোন দিতাম আর বিশেষ ঐ গানটা শুনতাম। কী পাগলামী ছিল, তাই না? এখন মনে হলে নিজেই হাসি!

২০০৯ সালের জানুয়ারি মাসে “মনপুরা” সিনেমা মুক্তি পায়। ফুফাতো ভাইকে নিয়ে ভালুকায় সিনেমাটা দেখতে যাই (ভালুকায় তখন “প্রীতম” নামে একটা সিনেমা হল ছিল; এখন অবশ্য নেই)। সিনেমা দেখে যখন মনটা খুব খারাপ, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি- হঠাৎ নানার বাড়ি থেকে একটা ফোন এলো, ওপাশ থেকে বলল, “তোমার নানা মারা গেছেন।” আমি শোকে পাথর হয়ে গেলাম।

বিঃদ্রঃ ঐ গান ও সিনেমা ঘিরে এত আবেগ তৈরি হওয়ার কারণ হলো সিনেমার নায়িকার সাথে বিশেষ একজনের চেহারার মিল ছিল। এই লেখাটা পড়তে পারেন Click This Link নায়িকার মৃত্যু মেনে নেওয়ার মতো মানসিক অবস্থায় ছিলাম না! গতরাত্রে টিভিতে একটা গানের অনুষ্ঠান হলো। সেখানে ঐ সিনেমার একটা গান দেখানো হয়। আট বছর আগের ঘটনা হঠাৎ মনে পড়ে গেল। তাই আবোল-তাবোল লিখলাম আর কী! জানি এই লেখাটা ব্লগে দেওয়ার উপযোগী না, তারপরও দিলাম। কারণ, ফেসবুকে দেওয়া যে সম্ভব নয়! আমি চাই না বিষয়টা সে জানুক!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৪ সকাল ৯:২৩
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×