হাপিত্যেশ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেছন থেকে আমি যখন
দিলাম তারে ডাক,
আমার দিকে চেয়ে সেজন
ভীষণ হতবাক।
আমিও যে ডাকতে পারি,
কণ্ঠে আছে জোর;
খুব করে সে জানলো এবার
কেটে গেল ঘোর।
আমিও যে বাসতে পারি
কাউকে যে ভালো,
বিস্ফোরিত হলো দুচোখ-
পিলে চমকালো।
অধীর হয়ে তার দিকে যেই
দিলাম আমি ছুট,
হঠাৎ করেই মনে হলো
সবকিছুই যে ঝুট।
আমার প্রতি আগের মতো
আগ্রহ নেই আর,
দুচোখে তার নির্লিপ্ততা
করুণার আধার।
শোকাহত হলাম ভীষণ,
কেঁপে উঠলো বুক;
কোথাও কেউ নেই- দেশটা শ্মশান
আমি এক ভিক্ষুক।
না ডাকলেই যে ভালো হতো,
না খুঁড়লেই কবর;
প্রত্যক্ষাণের লজ্জা বুকে
তুললো তুমুল ঝড়।
সময়ে যার মূল্য দেই নি,
বেলাশেষে আজ
সর্বশান্ত হয়ে গেলাম;
মাথায় পড়লো বাজ।
১৪ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন
রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা...
...বাকিটুকু পড়ুন
সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন