অজস্র মৃত্যুরে লঙ্ঘি
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁচার আশায় ছুটে চলা পথে পথে,
অজস্র মৃত্যুরে লঙ্ঘি দেখা স্বপ্ন কত!
রক্তের স্তুপ জমেছে পাহাড় সমান
শান্ত জনপদ আঘাতে ক্ষত-বিক্ষত।
দিকভ্রান্ত মানুষেরা মৃত্যুভয়ে কাবু,
এই তো আজরাঈল এসে দিল হানা;
ধূলিসাৎ সবকিছু অসভ্য জোয়ারে
ভেসে যায় মনোবল বসতি-ঠিকানা।
বেঁচে থাকাই দুরূহ, সুখ অসুখের
কোথায় বাছবিচার! এই ক্রান্তিকালে
ধড় যেন ঠিক থাকে সেই কামনাই
ভীতু হরিণীর মতো বাঁধে মায়াজালে।
রুখে দাঁড়ানোর মতো নেই গায়ে জোর,
নিজেকে সঁপে দেওয়া দুর্বৃত্তের হাতে;
শ্রান্ত চিত্তে অসহায় আত্মসমর্পণ
বিদীর্ণ করে হৃদয় শোকে দিনেরাতে।
কিছুই যেন করার নেই উত্তরণে
এসব বিঘ্নতা, শুধু চেয়ে চেয়ে থাকা;
দিনলিপি লিখে ডায়েরির পাতা ভরা
সযতনে সমকাল স্তুপাকারে রাখা।
১৪ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ
গাজীপুর।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন