somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরিচ্যুতি

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মালিবাগ থেকে গাড়িতে উঠেছি বাংলামোটর যাব। সেখান থেকে শাহবাগ। হঠাৎ অফিস থেকে স্যার ফোন দিলেন। জিগ্যেস করলেন, “কোথায় তুমি?”
“গাড়িতে।” সালাম দিয়ে বললাম আমি।
“নূর মোহাম্মদ কী করেছে জানো কিছু?” স্যার জিগ্যেস করলেন।
“না তো স্যার।” অবাক হয়ে প্রত্যুত্তর করলাম।
স্যার বললেন, “ও বাসায় গাঁজা সেবন করে। ব্যবসা করে।”
অবাক হয়ে বললাম, “কী বলেন স্যার?”

প্রসঙ্গত, নূর মোহাম্মদ অফিসের একজন কর্মী। এখানে ফুট-ফরমায়েশ খাটে।

স্যার তাড়াতাড়ি অফিসে যেতে বললেন। আমি বললাম, “একটা কাজে যাচ্ছি ঘণ্টাখানেক সময় লাগবে।” স্যার বললেন, “ঠিক আছে।”

বাংলামোটর যেতে না যেতেই স্যার আরও কয়েকবার ফোন দিলেন। ধরতে পারিনি। মেজাজ চরমে উঠে গেল। “এরা কি বোঝে না আমিও একজন মানুষ? আমারও কাজকর্ম থাকতে পারে?” স্বগতোক্তি করলাম।

নেট অন করে দেখি ম্যাডাম (স্যারের মা) হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন। ম্যাডামকে মেসেজে বলে দিলাম ঘণ্টা দুই পর ফ্রি হব। তখন কথা বলব। এরমধ্যেই স্যার দিলেন আবার ফোন। বললেন, “ঘর চেক করো। তারপর ওকে চলে যেতে বলো।”
“স্যার, যাচাই-বাছাই না করেই বিদায় দেব?” আমি বললাম।

নিজের কাজ শেষে অফিসে যাচ্ছি। এরমধ্যে স্যার ৮-১০ বার ফোন দিয়েছেন। বিরক্ত হয়ে ধরিনি। রিকশা জ্যামে আটকা। স্যার আবার ফোন দিয়েছেন। ধরতেই স্যার বললেন, “কোথায়?”
“এই তো প্রায় চলে এসেছি।” আমি বললাম।
“গিয়ে ফোন দিও।” স্যার বললেন।

১৫ মিনিট লাগল। কথা বললাম স্যারের সাথে, ম্যাডামের সাথে। ম্যাডাম তল্পিতল্পাসহ নূর মোহাম্মদকে চলে যেতে বললেন। আমি বললাম, “ম্যাডাম, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে হতো না?” ওনি কথা শুনলেন না। স্যারও চলে যেতে বললেন।
“এদেরকে পয়সার লোভ দেখিয়ে সব কাজ করানো যায়।” ম্যাডাম বললেন।
আমি বলতে পারলাম না, “ম্যাডাম, বেতন বাড়িয়ে দিলে হয়তো এ পথে যেত না।”
নূর মোহাম্মদ চলে গেল।

নিরাপত্তাকর্মীর কাছে ভিডিও ছিল। চেক করলাম। ঘটনা সত্যি। নূর মোহাম্মদ তার এক বন্ধুকে নিয়ে ঘরে গাঁজা সেবন করেছে, ব্যবসাও করে। নিরাপত্তারক্ষীকে বললাম, “আমাকে আগে বলো নি কেন?”
সে বলল, “স্যার বলেছিলেন কোনো ঝামেলা হলে তাকে যেন জানাই।”
কিছু বললাম না।

পরদিন স্যার বললেন, “সিকিউরিটি কি তোমাকে কিছু জানায়নি আগে?”
“না।” আমি বললাম।
“ও বেশি পেকে গেছে। ওকে বদলি করো।” স্যার বললেন।

স্যার জানালেন যে সিকিউরিটির সাথে নূর মোহাম্মদের একটা ঝামেলা আছে। তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিয়েছে। আমি যেন পুনরায় নূর মোহাম্মদের সাথে যোগাযোগ করি। ফোন দিলাম নূর মোহাম্মদকে। ওর নম্বর বন্ধ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ সকাল ১০:২৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×