somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যবহারে বংশের পরিচয় আর মন্তব্যে ব্লগারের (২য় অংশ)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগিং বলতে শুধু গল্প কবিতাকে বোঝায় না। গল্প, কবিতা, রাজনীতি, ইতিহাস, ধর্ম, দর্শন সহ সকল বিষয়ে যে পারদর্শী, তাকেই মূলত ব্লগার বলা যায়। জীবনানন্দ দাশ যেমন বলেছিলেন, সবাই কবি নয়। কেউ কেউ কবি; আমাও মতামত এমন: সবাই ব্লগার নয়। কেউ কেউ ব্লগার। ব্লগিং আমাদের দেশে বিরাট পরিবর্তন এনে দিয়েছে। গণজাগরণ মঞ্চের ইতিহাস সবার জানা। ব্লগিং থেকেই যে আন্দোলনের সূত্রপাত। যুদ্ধাপরাধীদের দর্প চুর্ণ করে দিয়েছিল এই আন্দোলন। যদিও দুর্ভাগ্যজনকভাবে আন্দোলনটা অব্যাহত রাখা যায়নি। সরকারের হস্তক্ষেপ এবং কুচক্রীদের চক্রান্তে স্তিমিত হয়ে গিয়েছিল।

যাহোক, গত একটা পোস্টে উল্লেখযোগ্য ১০ জন ব্লগারের নামোল্লেখ করেছিলাম (আগের পোস্ট Click This Link)। হঠাৎ মনে হলো আরও কয়েকজনের (১০) নাম না বললেই নয়। উল্লেখ থাকে যে, যাদের সাথে ব্লগিং করেছি শুধু তাদের মধ্য থেকেই নামগুলো নেওয়া।

জগতারন: যে তালিকাটা করেছি, এখানে বেশিরভাগই প্রগতিশীল ধ্যান-ধাার লোক। জগতারন এমনই একজন। ওনার মন্তব্য একজন লেখক বা পাঠককে অবশ্যই মুক্তভাবে ভাবতে বাধ্য করে।

উদাসী স্বপ্ন: এই ভদ্রলোককে বহুদিন ব্লগে দেখা যায় না। ধর্মীয় আলোচনায় সিদ্ধহস্ত, বিজ্ঞান বিষয়ে বিস্তর গবেষণা।

হাসান কালবৈশাখী: ওনি বেশ সক্রিয়। ধর্মীয় ও রাজনৈতিক পোস্টে উনার উপস্থিতি পোস্টদাতাকে বেশ বিড়ম্বনায় ফেলে। ওনার মন্তব্য উপভোগ্য।

জনমদাসী: নিঃসঙ্গ এবং দুঃখী একজন বয়স্কা মহিলা। যা লিখতেন অথবা কোথাও মন্তব্য করলে, দরদ দিয়ে করতেন। যারা ওনার সাথে সংশ্লিষ্ট ছিলেন, তারা জানেন ব্লগে ওনার প্রতিভার স্বাক্ষর কেমনে রেখে গেছেন।

সচেতনহ্যাপী: ভদ্রলোক প্রবাসী। অনেকদিন ব্লগে নেই। নিজস্ব জগতটাকে সবার সাথে খানিকটা ভাগাভাগি করার চেষ্টা করতেন। মিশুক এবং উন্নত চেতনার লোক ছিলেন।

শায়মা: ব্লগের আলোচিত চরিত্র। যা লিখেন তাই হিট। ওনার মন্তব্যে যদিও কারও সমালোচনা থাকে না, বা গঠনমূলক কিছু থাকে না। তবে ওনার কিছু কাজ, বিশেষ করে বাচ্চাদের নিয়ে; শিক্ষনীয়।

কাল্পনিক ভালোবাসা: মডু। বিচক্ষণ এবং প্রগতিশীল চিন্তাধারার লোক। ধর্মীয় বিষয়েও ভালো জ্ঞান রাখেন। ওনার মন্তব্য গঠনমূলক এবং শিক্ষনীয়।

হাসান মাহবুব: এখনও মাঝেমধ্যে ব্লগে ওনার উপস্থিতি পাওয়া যায়। ব্লগার বলতে আসলে যা বোঝায়, সবই ওনার মধ্যে আছে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো দারুণ।

মেঘনা পাড়ের ছেলে: এই ভদ্রলোকের সাথে তেমন ব্লগিং করার সুযোগ হয়নি। তবে যতটুকু করেছি, নিঃসন্দেহে প্রগতিশীল চিন্তার লোক একজন। সমাজকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন। ভাবনাগুলো অবশ্যই অন্যদেরও ভাবনার খোরাক জোগায়।

নান্দনিক নন্দিনী: নিজেকে মেলে ধরার মতো উল্লেখযোগ্য যে কয়জন নারী ব্লগার আছেন, ওনি তাদের মধ্যে একজন। ওনার সমাজ ভাবনা, দেশ ভাবনা, চারপাশ নিয়ে বিশ্লেষণ আমাদেরও ভাবায়।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ সকাল ১১:৩৬
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×