somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজনের ব্যর্থতাই আরেকজনের সাফল্য

৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথিতযশা সাহিত্যিক ও প্রথাবিরোধী লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ বলেছিলেন, ‘জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি’। এ বাণীর মর্মকথা দিনদিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। আগে যাদের বক্তব্য মানুষ গোগ্রাসে গিলত, যাদের প্রশংসায় পঞ্চমুখ থাকত; এখন লোকে তাদের কথাবার্তা শুনে হাসে, দিনরাত গালমন্দ করে; এমনকি মৃত্যুও কামনা করে।

এ জন্যই কবি লিখেছিলেন-
“নদীর এপার ভাঙে ওপার গড়ে,
এই তো নদীর খেলা;
সকালবেলা ধনীরে তুই
ফকির সন্ধ্যাবেলা।”


আমার নিজের কখনও রাজনীতি করে উপরে উঠার ইচ্ছে হয়নি। আমি দেখেছি একসময় যারা সবার পছন্দের পাত্রপাত্রী ছিলেন, দিনেদিনে সবার অপছন্দের পাত্রে পরিণত হয়েছেন। অনেকের চেষ্টা ছিল টিকে থাকার, কিন্তু ব্যর্থ হওয়ার কারণে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। এ দেশে একজনের ব্যর্থতাই আরেকজনের সাফল্য, সে নতুন করে কিছু না করলেও।

অনেক টাকা-পয়সা করেও অনেকে ঠিকমতো জীবনকে উপভোগ করতে পারেননি। সে টাকা-পয়সা ভোগ করেছে সন্তানেরা। একসময় দেখা গেছে বৃদ্ধ বয়সে মা-বাবাকে রাস্তায় রাস্তায় থাকতে হয়েছে। কারও বা আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। মিডিয়ায় অহরহই তো আসে সন্তানের হাতে মা-বাবার মৃত্যুর খবর। ভুক্তভোগীদের তখন কেমন লাগে? একবারও কি মনে হয় না ছেলেমেয়েদের সময় দেওয়া উচিত ছিল?

আমার কখনও কোটি কোটি টাকার মালিক হওয়ার শখ জাগেনি।

আমার এক বন্ধু ম্যালা টাকা উপার্জন করে সৎপথেই। কিন্তু তার একজন ভালো সঙ্গী নেই। আমি বলি, ‘বউকে নিয়ে ঘোরাঘুরি করো অবসরে। ভালোমন্দ খাও। কেনাকেটা করো।’ সে আমার কথায় খুশি হয় না। ছুটির দিনগুলো শুয়ে-বসে কাটায় আর আমি আফসোস করি ‘আহারে একদিন ছুটি পেতেই আমার কত কসরত করতে হয়’!

আমার ভাবনা এখানে অমূলকও হতে পারে; এ বিষয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো লিখে গেছেন-
“নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।”


আপনি কোটি কোটি টাকা কামাই করলেন, সেখান থেকে আপনাকে ভাগ দিতে হবে রাজনৈতিক নেতাদের। আমি ভাবি, কী লাভ এত অর্থ-সম্পদ করে? না পাওয়া যায় জীবনের নিরাপত্তা, না পাওয়া যায় মানসিক শান্তি।

জননিরাপত্তার এমনই দশা যে, ছেলের সাথে শত্রুতা করে নামাজরত অবস্থায় বৃদ্ধা মাকে হত্যার ঘটনাও ঘটেছে। আমি এ বিষয়টায় খুব ভয় পাই। তাই পারতপক্ষে আত্মীয়-স্বজনদের তথ্য বা ছবি সোশ্যাল মিডিয়ায় আনি না। আর চেষ্টা করি নিজের মতো থাকার, জীবনকে উপভোগ করার। তবুও অনেক সময় থাকা যায় না। অসামাজিক তো আর হওয়া যায় না। সরলতার সুযোগে অনেকে মাথায় কাঁঠাল ভেঙে খায়। তিমির হননের কবি জীবনানন্দ দাশের মতো বলতে হয়, ‘পৃথিবীতে টাকা রোজগার করতে গিয়ে মূর্খ ও বেকুবদের সাথে দিনরাত গা ঘেঁষাঘেঁষি করে মনের শান্তি ও সমতা নষ্ট হয়ে যায়’
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১২:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×