কবিতা লেখার মত দু:সাহস কখনোই করিনি। তবু আজ একটা পোষ্টে জবাব দিতে গিয়ে দু'লাইন লিখেছিলাম...............সবার সাথে শেয়ার করার জন্য নতুন পোষ্ট হিসেবে দিলাম।
পোষ্টের লিংক:
Click This Link
আকাশের মেঘ গুলো শুধু তোমারই জন্য,
দমকা হাওয়ার পর বৃষ্টিটাও;
প্রজাপতির ডানার সাত রঙ;
বলো আর কি চাও?
পাখির ডানায় ভেসে বেড়াতে?
যাবে ঐ রামধনুর দেশে?
কিছুই চাই না বিনিময়ে,
শুধু পাশে থেকো ভালোবেসে।
এ বুকের যত ভালোবাসা সব আজ তোমার,
আমায় শূন্য করে আজ সব নাও,
শুধু কষ্টগুলো দিতে পারব না,
আমায় ক্ষমা করে দাও..........
(একই সাথে আমার ব্যক্তিগত ব্লগেও (http://www.thelagari.co.cc) প্রকাশিত)
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


