somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক, না ফাঁসবুক? ;)

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট ব্যবহার শুরু করেছি অনেকদিন হলো। আগে ব্যক্তিগত সংযোগ ছিলো না। তখন সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেটে বসতাম। ২০ টাকায় ১ ঘন্টা। আসলে তেমন কোন কাজ না থাকলে যেতাম না। আর কোন কাজ থাকলেও দেখা যেত যে, তা দশ মিনিটে শেষ হয়ে যেত। বাকি সময়ে এটা সেটা করে কাটিয়ে দিতাম। তখন বুঝতে পারতাম না যে, ইন্টারনেটে বসে ঘন্টার পর ঘন্টা মানুষ কী করে!

ফেসবুকের নামও তখন শুনিনি। ফেসবুকের নাম শুনেছি এক বছর হবে হয়তো। ভার্সিটির হলে ইন্টারনেট এর সংযোগ আসার পর থেকে। হলে যাদের কম্পিউটার আছে এবং যাদের নেই তাদের সবারই আর কিছু থাক বা না থাক ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে!! সত্যি কথা বলতে গেলে আমার নিজেরও আছে। না থাকার কোন কারণও নেই। মজার ব্যাপার হলো, যারা ফেসবুক ব্যবহার করে তাদের ফ্রেণ্ড লিস্টে বিভিন্ন সুন্দরী মেয়েকে পাওয়া যায়। :P “এটা কে?” জিজ্ঞাসা করলে বলে “দোস্ত আমার ফ্রেন্ড কিন্তু চিনি না।” :-* তারপরও তাদের লিস্টে মেয়েদের সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকে। ;)

বর্তমানে ফেসবুক জিনিসটা আমাদের সমাজে একটা ব্যধির মত হয়ে গেছে। :-/ ঘন্টার পর ঘন্টা ফেসবুকে বসে থাকতে থাকতে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা মনে হয় একসময় আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। (যদিও আমি ফেসবুক ব্যবহার কম করি তবুও মনে হয় এক সময় আমিও সোজা হয়ে দাঁড়াতে পারবো না। কারন, আমি সারাদিন সামুতে বসে থাকি!! :P ) তারপরও সামুতে অনেক বিষয় নিয়ে কথা হয়, তর্ক বিতর্ক হয়। একে একপ্রকার সুস্থ বিনোদন বলা যায়। কিন্তু ফেসবুকে আসলে কী হয়? সেটা আমি এখনও বুঝে উঠতে পারিনি। আজকে শুনলাম, ইদানিং নাকি মনোবিজ্ঞানীরা ‘ফেসবুক অ্যাডিকশন ডিজঅর্ডার’ নামে একটা রোগ পর্যন্ত বের করে ফেলেছে। জানিনা আমাকে ব্লক করা হবে কিনা, তারপরও একটা কথা না বলে পারছিনা। হতে পারে কোন একসময় মনোবিজ্ঞানীরা হয়তো ‘সামু অ্যাডিকশন ডিজঅর্ডার’ নামে কোন রোগ বের করে ফেলবে!! /:)

ফেসবুকে বিভিন্ন মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করে তাদের কাছ থেকে কোন সাড়া না পেয়েও নতুন ধরনের কোন ‘সাড়া না পাওয়া ডিজঅর্ডার’ রোগ আসলেও অবাক হবার কিছুই নেই। ;) ফেসবুকে আমার ফ্রেন্ডের সংখ্যা একশর কিছু বেশি। তার মাঝে নব্বই ভাগই আমার ভার্সিটির। তাদের সবার সাথে যোগাযোগ রাখাই আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেখানে ফেসবুকে একটা মেয়ে নিক যার ফ্রেন্ড সংখ্যা হাজারের উপরে তার পক্ষে কি করে এতগুলো মানুষের সাথে যোগাযোগ রাখা সম্ভব হবে? তাই আগে থেকেই বলে রাখলাম এ রকম কোন রোগ আসতেও পারে।

কাঙালের কথা বাসি হলে ফলে। =p~
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×