শত প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার শুধু রাজনৈতিক স্লোগানই নয়, এটা বাস্তবায়নেও বর্তমান সরকার বদ্ধ পরিকর। দারিদ্র্য হ্রাসে সরকারের এই দৃঢ় পদক্ষেপ বিশ্বব্যাংকের রিপোর্টের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। দারিদ্র্য হ্রাসে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) হার নির্ধারিত সময়ের দুই বছর আগেই অর্জন করবে বাংলাদেশ। ২০১৫ সালের মধ্যে এমডিজি অর্জনের কথা ছিল। সেই সাফল্য দেখাবে বাংলাদেশ ২০১৩ সালের মধ্যেই। বিশ্বব্যাংকের ‘দারিদ্র্য মূল্যায়ন প্রতিবেদনে’ এ কথা বলা হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে জাতীয় পর্যায়ে শিশুমৃত্যু হ্রাস সংক্রান্ত এমডিজি-৪ অর্জনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ এমডিজি পুরস্কার লাভ করেছিল। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী গত এক দশকে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে দেশের ১ কোটি ৬০ লাখ মানুষ। এমডিজি অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার নেমে আসার কথা ছিল ২৬ দশমিক ৫১ শতাংশে। প্রতিবছর যে হারে দারিদ্র্যের হার কমছে, অত্যন্ত রক্ষণশীল হিসাব করলেও চলতি বছরের শেষে অর্জিত হয়ে যাবে ২০১৫ সালের লক্ষ্যমাত্রা। শ্রমবাজারে নারীর অংশগ্রহণ দারিদ্র্য হ্রাসে অন্যতম ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের মতে, এক দশকে এই হার ২৫ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে উন্নীত হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে দারিদ্র্য কমছে প্রতিবছর ১ দশমিক ৭ শতাংশ হারে। জনসংখ্যা বৃদ্ধি সত্ত্বেও ১০ বছরে ২৬ শতাংশ দারিদ্র্য কমেছে। ২০০০ সালে দরিদ্র মানুষের সংখ্যা ছিল যেখানে ৬ কোটি ৭০ লাখ, ২০১০ সালে এসে তা দাঁড়ায় ৪কোটি ৭০ লাখ। ২০০৭-০৮ সালের বৈশ্বিক মন্দাও বাংলাদেশের দারিদ্র্য হ্রাসের গতিকে শ্লথ করে দিতে পারেনি।
দুই বছর আগেই এমডিজি লক্ষ্য পূরণ : অভূতপূর্ব সাফল্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।