আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পৃথিবীর অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যেতে চাইলেও তাকে বারবার অন্ধ শক্তি পেছনে টেনে ধরছে। সে ইতিহাস কম বেশী সবারই জানা। যে কারণে এদেশের নারীরা পশ্চিমের নারীদের মতো মুক্ত এবং স্বাধীনতা ভোগ করতে পারেনি। নারীর সচেতন বিদ্রোহও এখানে গড়ে উঠতে পারেনি। কিন্তু এখন গৃহে বদল, রাস্তায় বদল, বিশ্ববিদ্যালয়ে বদল, কর্মস্থলে বদল ঘটেছে। বদল ঘটেছে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে। নারীর এ অসামান্য বদলকে ধর্মের নামে গৃহে বন্ধি করে ফেলতে চায় হেফাজতি নামে মৌলবাদী মধ্যযুগীয় দজ্জালেরা। কারণ, তাদের পারিবারিক দর্শন ও রাজনৈতিক দর্শন পুরোটাই মধ্যযুগীয়। তারা নারীকে রাখতে চায় গৃহে। হেফাজতের কথায় নারীরা ঘর মুখি হবে না। দেশের অর্থনীতির চাকা সচল রেখছেন বাংলার নারী পোশাক কর্মীরা। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ৯০ শতাংশ শ্রমিক নারী। এসব নারী যদি কাজ বন্ধ করে ঘরে চলে যান, দেশের অর্থনীতির কি হবে? হেফাজতিরা বলবেন কি? হেফাজত আমির শফীর নারী বিরোধী কর্মকান্ড বিষয়ে সকলকে সজাগ ও সোচ্চার হতে হবে। নারী উন্নয়ন নীতিমালার বিরুদ্ধাচরণের মাধ্যমে নারীর মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ রুদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত ধর্মীয় লেবাস ধারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের প্রতিহত করতে হবে।
হেফাজত আমির শফীর নারী বিরোধী কর্মকান্ড বিষয়ে সকলকে সজাগ ও সোচ্চার হতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।